'নিশ্চয়ই সংকেত পেয়ে গিয়েছেন ওয়ার্ন', অস্ট্রেলিয়ায় গোলাপি বলে টেস্ট খেলা নিয়ে বললেন সৌরভ

ইডেন গার্ডেন্সে দেশের প্রথম গোলাপি বলের টেস্ট তৃতীয় দিনের প্রথম ঘণ্টার মধ্যে শেষ হয়ে গেলেও, উৎসাহ, আগ্রহ ও উদ্দীপনার নিরিখে এই ম্যাচ সুপার হিট বলা চলে। সৌজন্যে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ম্যাচে দর্শকের উপস্থিতি দেখে মুগ্ধ মহারাজ অস্ট্রেলিয়ার স্পিন লেজেন্ড শেন ওয়ার্নকে, তাঁদের দেশে গোলাপি বলে টেস্ট খেলা নিয়ে দুর্দান্ত জবাব দিলেন।

উল্লেখ্য ২০১৫ সালে বিশ্বে প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচ শুরু হয় অস্ট্রেলিয়ায়। তখন এই ফর্ম্যাটকে দূরে ঠেলে দিয়েছিল বিসিসিআই। কিন্তু দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ডের সভাপতি হয়েই দেশে গোলাপি বলে টেস্ট আয়োজনের উদ্যোগ নেন। তা সফলভাবে অনুষ্ঠিত করেও দেখান মহারাজ। ভারতের টেস্ট ক্রিকেটের আকর্ষণ বাড়াতে দিন-রাতের ফর্ম্যাট উল্লেখযোগ্য ভূমিকা নেবে বলেও আশা প্রকাশ করেন বিসিসিআই সভাপতি।

তাঁদের দেশে চার বছর আগে শুরু হওয়া টেস্টের এই ফর্ম্যাট অবশেষে ভারত গ্রহণ করায়, বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলিয়ার স্পিন লেজেন্ড শেন ওয়ার্ন। একই সঙ্গে বিরাট কোহলিরা অস্ট্রেলিয়ায় গিয়ে গোলাপি বলে টেস্ট খেলবেন বলে আশা প্রকাশও করেন ওয়ার্ন।

কলকাতার ইডেন গার্ডেন্সে দেশের প্রথম দিন-রাতের টেস্ট সফলভাবে শেষ হওয়ার পর শেন ওয়ার্নের প্রশ্নের উত্তর দেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বলেন, ইডেন টেস্টের জন সমর্থন দেখে শেন নিশ্চয়ই তাঁর প্রশ্নের সংকেত পেয়েছেন। তবে কোনও সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেওয়া যায় না। এর জন্য সময় লাগে বলেও জানিয়েছেন বিসিসিআই সভাপতি।

দেশের মাঠে ভারতের সঙ্গে গোলাপি বলের টেস্ট খেলতে চান বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, November 24, 2019, 18:12 [IST]
Other articles published on Nov 24, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+