আর কয়েক ঘণ্টার মধ্যে কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হতে চলেছে দেশের প্রথম গোলপি বলর টেস্ট। ম্যাচ ঘিরে কলকাতায় উন্মদনা তুঙ্গে। উত্তেজিত খোদ ইভেন্টের হোতা, ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় গোলাপি কলকাতার ছবি পোস্ট করার পাশাপাশি গোলাপি মিষ্টির ছবিও পোস্ট করেছেন মহারাজ।
বাংলার সনাতন সংস্কৃতির সঙ্গে জুড়ে রয়েছে মিষ্টি। কলকাতার অন্যতম পরিচয় রসগোল্লা ও সন্দেশ আন্তর্জাতিক হয়েছে একাধিকবার। এবার গোলাপি টেস্ট উপলক্ষ্যে গোলাপি বর্ণ ধারণ করেছে কলকাতার সন্দেশও। যা আরও একবার প্রচারের আঙিনায়। সেই গোলাপি মিষ্টির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন খোদ বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
Well done felu.. pic.twitter.com/KMC9FiHuIi
— Sourav Ganguly (@SGanguly99) November 21, 2019
Sweets go pink in kolkata @BCCI @JayShah @CabCricket pic.twitter.com/dDfJYYRkfk
— Sourav Ganguly (@SGanguly99) November 21, 2019
উৎসব মুখর কলকাতা দিনরাতের টেস্ট ঘিরে উদ্বেলিত। সেই আবেগেরই অংশ হিসেবে গোলাপি বলের আদলে সন্দেশ তৈরি করেছে ফেলেছে কলকাতার প্রসিদ্ধ মিষ্টি বিক্রেতা ফেলু মোদক। সেই ছবি নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে ফেলু মোদককে ধন্যবাদ জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
Welcome to pink test ..@JayShah @bcci pic.twitter.com/lk9h9AX7Ox
— Sourav Ganguly (@SGanguly99) November 21, 2019
দেশের প্রথম দিন-রাতের টেস্ট ঘিরে গোলাপি আলোয় সেজে ওঠা কলকাতার বিভিন্ন সৌধ, পার্ক, ইডেন গার্ডেন্স, হাওড়া ব্রিজের ছবিও নিজের টুইটার অ্যাকাউন্টে পোসেট করেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।