ক্রিকেট থেকে ফুটবল, ব্যাডমিন্টন থেকে হকি। খেলার দুনিয়ার দিনভর আপডেট পেতে ক্লিক করুন মাই খেল বাংলায়। একনজরে এদিন খেলার দুনিয়ায় কী কী আপডেট রয়েছে দেখে নিন।
ব্যাটে ১০৯ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়়লেন রয় টেলার।
ভারতকে ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওডিআই সিরিজে ১-০ এগিয়ে গেল নিউজিল্যান্ড।
লোকেশ রাহুলকে পাঁচ নম্বরে খেলানো নিয়ে খুশি নন গম্ভীর।
দ্ররিদ্রতার সঙ্গে লডা়ই জয়, পাকিস্তানের তরুণ দলকে ভারতের যশশ্বী জয়সওয়ালের থেকে শিখতে বললেন আখতার
নিউজিল্যান্ডের হেনরি নিকহোলকে দুরন্ত রান আউটে সাজঘরে ফেরালেন বিরাট কোহলি।
ওডিআই ক্রিকেটে, বিরাট কোহলি- ৮৭ ম্যাচে সংগ্রহ ৫১২৩ রান। সৌরভ গঙ্গোপাধ্যায়- ১৪৮ ম্যাচে সংগ্রহ ৫১০৪ রান
ওডিআই ক্রিকেটে অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ রান হাঁকানোর তালিকায় কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়কে পিছনে ফেলে সাত নম্বরে উঠে এলেন বিরাট।
সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে পিছনে ফেলে দিলেন বিরাট কোহলি।
শ্রেয়স আইয়ারের সেঞ্চুরি, লোকেশ রাহুলের হাফ সেঞ্চুরি, বড় রানের পথে ভারত।
শ্রেয়স আইয়ারের হাফ সেঞ্চুরি ভারতের লড়াই জারি। চার নম্বরে ব্যাট করতে নেমে আবারও হাফ সেঞ্চুরি হাঁকালেন শ্রেয়স আইয়ার।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করে সোধির বলে বোল্ড আউট বিরাট কোহলি।
২৫৯ রান তাড়া করতে নেমে ১৪ বল বাকি থাকতে ৭ উইকেটে দক্ষিণ আফ্রিকা প্রথম ওডিআই ম্যাচ জিতে নেয়।
ইংল্যান্ডের বিরুদ্ধে থ্রিলার লড়াইয়ে জিতল দক্ষিণ আফ্রিকা।
রোনাল্ডোর জন্মদিনে আজ সোশ্যাল মিডিয়া জুড়ে শুভেচ্ছা বার্তা।
অন্যদিকে আজ ৩৫ বছরে পা দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
৫৪ রানে ২ উইকেট হারিয়ে চাপে ভারত। বিরাট ও শ্রেয়সের ব্যাটে ম্যাচে ফেরার চেষ্টায় মেন ইন ব্লু।
পৃথ্বী শ ২০ ও মায়াঙ্ক আগারওয়াল ৩২ রান করে এদিন আউট হন।
হ্যামিলটনে ভারত-নিউজিল্যান্ড প্রথম ওডিআই মহারণ। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে নিউজিল্যান্ড।