অজিদের বিরুদ্ধে কী ট্র্য়াকে ফিরবে শ্রী-হীন শ্রীলঙ্কা, এগিয়ে কোন দল

শনিবার লন্ডনের ক্যানিংটন ওভালে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে লড়াকু ও শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চলা শ্রীলঙ্কার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা ন্যূনতম বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

এখনও পর্যন্ত ইংল্যান্ড বিশ্বকাপে অজিদের পারফরম্যান্স তাদের ক্রিকেটীয় ঐতিহ্যকে যথাযথ সম্মান জানায়। টুর্নামেন্টের চারটি ম্যাচের মধ্যে একমাত্র ভারতের বিরুদ্ধেই হেরেছে অ্যারন ফিঞ্চের দল। গত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে সহজ জয় অজি একাদশের আত্মবিশ্বাস বাড়িয়েছে একশো গুন। শ্রীলঙ্কার বিরুদ্ধেও সেই ফর্ম অব্যাহত থাকলে অস্ট্রেলিয়াকে আটকানো মুশকিল হতে পারে।

অন্যদিকে, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার, দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতার পর শ্রীলঙ্কার তৃতীয় ও চতুর্থ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লঙ্কান ব্যাটসম্যানদের আড়মোড়া ভাঙাটাই সবচেয়ে চ্যালেঞ্জের কাজ হবে। একই সঙ্গে ব্যাটসম্যানদের অফ ফর্ম নিয়েও চিন্তায় শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্ট।

অস্ট্রেলিয়ার এক্স ফ্যাক্টর

অস্ট্রেলিয়ার এক্স ফ্যাক্টর

স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারই অজিদের মূল শক্তি। ভারতের বিরুদ্ধে ওয়ার্নারের স্লো ইনিংস নিয়ে বিস্তর সমালোচনা হলেও, পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করে জবাব দেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ওপেনার। অন্যদিকে, বিধ্বংসী ফর্মে থাকা ফাস্ট বোলার মিচেল স্টার্ক, প্যাট কমিন্সরা শ্রীলঙ্কার বিরুদ্ধে এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন।

শ্রীলঙ্কার এক্স ফ্যাক্টর

শ্রীলঙ্কার এক্স ফ্যাক্টর

আফগানিস্তানের বিরুদ্ধে নড়বড়ে ব্যাটিংকে ঢেকেছিলেন অভিজ্ঞ ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা ও নুয়ান প্রদীপ। অজিদের বিরুদ্ধেও তাঁরা জ্বলে উঠতে পারেন বলে ক্রিকেট প্রেমীদের আশা।

 বিশ্বকাপে মুখোমুখি

বিশ্বকাপে মুখোমুখি

বিশ্বকাপে নয় বারের সাক্ষাতে শ্রীলঙ্কাকে সাত বার হারিয়েছে অস্ট্রেলিয়া। একমাত্র ১৯৯৬-র বিশ্বকাপ ফাইনাল জয় এবং ওই টুর্নামেন্টেরই গ্রুপ লিগে ওয়াক ওভার পাওয়া ছাড়া অজিদের বিরুদ্ধে বিশেষ সুবিধা করতে পারেনি দ্বীপরাষ্ট্রের দল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, June 14, 2019, 20:16 [IST]
Other articles published on Jun 14, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+