
শ্রীলঙ্কা দলের শক্তি-দুর্বলতা-
ব্যাটে অধিনায়ক করুণারত্নে রানের ছন্দে রয়েছেন, শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ৮৫ রানের দামি ইনিংস খেলেছেন ম্যাথিউস। দুই ব্যাটসম্যান রান পেলে তবেই বড় রান পেতে পারে শ্রীলঙ্কা। এছাড়া ইংল্যান্ড ম্যাচে ৪৯ রান হাঁকানো অভিষ্কা ফার্নান্দোর দিকেও নজর থাকবে।
বোলিং বিভাগে মালিঙ্গা ছাড়া স্ট্রাইক বোলার নেই! ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে চার উইকেট নিয়ে মালিঙ্গাই জয়ের ভিত গড়ে দেন। সঙ্গে বাঁ-হাতি উদানা অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ম্যাচে ২টি করে উইকেট পেয়েছেন। প্রোটিয়া ম্যাচে দুই পেসার উইকেট না পেলে সমস্যায় পড়তে পারে শ্রীলঙ্কা।

দক্ষিণ আফ্রিকা দলের শক্তি-দুর্বলতা-
চোট আঘাত, এবিডিকে বিশ্বকাপ দলে না নেওয়া নিয়ে তুমুল বিতর্ক! এসবের মাঝে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে প্রোটিয়ারা। ব্যাটিং থেকে বোলিংয়ে গভীরতা থাকলেও তা কাজে লাগিয়ে ম্যাচ জিততে ব্যর্থ ডুপ্লেসিরা। টুর্নামেন্টের সম্মানরক্ষার শেষ দুই ম্যাচে প্রোটিয়া কেমন পারফর্ম্যান্স করে, সেটাই এখন দেখার।

বিশ্বকাপে হেড টু হেড-
পাঁচ বারের সাক্ষাতে ৩বার ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা, একবার ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা। এক ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল।


Click it and Unblock the Notifications



















