ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারের পর নিজের দলের লড়াকু মানষিকতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। নিজের দলের বিশ্রী পারফরম্যান্সের জন্য ক্ষমাও চেয়ে নেন সমর্থকদের কাছে।
'বস' যে বেশ অসন্তুষ্ট তা ভাল মতোই বুঝতে পেরেছিল গোটা দল। বিশেষ করে কেকেআর এর নতুন অধিনায়ক দীনেশ কার্তিক।
তাই পঞ্জাবের বিরুদ্ধে খেলতে নামার আগে শাহরুখকে কেকেআর অধিনায়ক দীনেশ হতাশ না হয়ে হাসতে বলেন। পঞ্জাবের বিরুদ্ধে দলের দুরন্ত পারফরম্যান্স শেষে অধিনায়কের কথা রাখলেন শাহরুখ।
নিজের একটি হাসি মুখের ছবি টুইট করেন শাহরুখ খান। বলিউডের বাদশা নিজের টুইট করা ছবিতে লেখেন, 'হতাশ ছিলাম বলে আমার অধিনায়ক দীনেশ কার্তিক আমায় হাসতে বলেছিল। এই ছবিটা ওর জন্যই।'
My Captain @DineshKarthik asked me to smile cos I was so disappointed at the match before. This pic is for him. Thx @Russell12A @prasidh43 @SunilPNarine74 & #KKRTeam. Onwards & up... pic.twitter.com/G83DqW8Iwm
— Shah Rukh Khan (@iamsrk) May 13, 2018
নিজেদের শেষ ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবের ঘরের মাঠে রবিচন্দ্রন অশ্বিনের দলকে ৩১ রানে হারিয়ে দেয় কিংস ইলেভেন পঞ্জাব। কলকাতার ২৪৫ রানের জবাবে ২১৪ রান তুলতে সমর্থ হয় গেইল-রাহুলদের দল। কলকাতার জয়ের নায়ক সুনীল নারিন ম্যাচের সেরা নির্বাচিত হন।