সিপিএল ২০২০ : বিধ্বংসী লুইস, হাড্ডাহাড্ডি ম্যাচে দুর্দান্ত জয় সেন্ট কিটসের

ওয়েস্ট ইন্ডিজের ওপেনার এভিন লুইসের বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের হাড্ডাহাড্ডি ম্যাচ জিতল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাটট্রিয়টস। অন্যদিকে একের পর এক ম্যাচ হেরে পিছিয়েই চলেছে গত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্বাডোজ ট্রাইডেন্স।

ত্রিনিদাদের পোর্ট অফ স্পেনে অনুষ্ঠিত হওয়া সিপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সেন্ট কিটসের অধিনায়ক রায়াদ এমরিট। ব্যাটিং সহায়ক উইকেটে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান তোলে বার্বাডোজ ট্রাইডেন্টস। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে সর্বোচ্চ ১৯ বলে ৩১ রান করেন কোরি অ্যান্ডারসন। ২৯ রান করেন ওপেনার শাই হোপ।

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাটট্রিয়টসের হয়ে সর্বাধিক দুই উইকেট নেন জে জাগ্গেসার। ১টি করে উইকেট নেন সোহেল তনবীর, আলজারি জোসেফ, রায়াদ এমরিট ও ইমরান খান।

১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নামা সেন্ট কিটসের দুই ওপেনারের মধ্যে ৩৪ রানের পার্টনারশিপ হয়। ১৬ রানে ক্রিস লিন আউট হওয়ার পর ফার্স্ট ডাউন জসুয়া ডি সিলভাও ১ রান করে সাজঘরে ফিরে যান। তবে উইকেটের একটা দিক শক্তভাবে ধরে রাখেন সেন্ট কিটসের দ্বিতীয় ওপেনার এভিন লুইস। ৬০ বলে ৮৯ রানে পৌঁছতে তিনি ৯টি ছক্কা হাঁকান। তিন বল বাকি থাকতে মাত্র ৪ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় সেন্ট কিটস। বার্বাডোজের হয়ে ২ উইকেট নেন কে মায়েরস। ম্যাচের সেরা হন এভিন লুইস।

এই জয়ের ফলে সিপিএলে ৪ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ষষ্ঠ স্থানেই অবস্থান করছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাটট্রিয়টস। সম পরিমাণ ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে কেবল রান রেটে সেন্ট কিটসের থেকে একধাপ এগিয়ে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, August 25, 2020, 23:38 [IST]
Other articles published on Aug 25, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+