সিপিএলে সেন্ট লুসিয়ার মুখোমুখি বার্বাডোজ ট্রাইডেন্স, দুই দলের মুখোমুখি ফল ও সম্ভাব্য প্রথম একাদশ

WORLD CUP: IND VS BAN | இந்திய அணியில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்திய 59 மீட்டர்- வீடியோ

করোনা ভাইরাসের আবহে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে জিতেছে বার্বাডোজ ট্রাইডেন্টস। অন্যদিকে উল্টো অবস্থা সেন্ট লুসিয়া স্টারসের। এই দুই দলই সিপিএলের আজকের ম্যাচে মুখোমুখি হতে চলেছে। দেখে নেওয়া যাক দুই দলের শক্তি, দুর্বলতা ও সম্ভাব্য প্রথম একাদশ।

বার্বাডোজ ট্রাইডেন্টসের শক্তি

বার্বাডোজ ট্রাইডেন্টসের শক্তি

গত বারের সিপিএল চ্যাম্পিয়ন বার্বাডোজ ট্রাইডেন্টেসের প্রধান শক্তি রশিদ খান, জেসন হোল্ডার, মার্কাস স্টোইনিস, কোরি অ্যান্ডারসন, মিচেল সান্টনার, জনসন চার্লসের মতো বিশ্ব কাঁপানো ক্রিকেটাররা। বার্বাডোজ ট্রাইডেন্টেসে রয়েছেন হেডেন ওয়ালশ জুনিয়রের মতো স্পিনার, যিনি টুর্নামেন্টের গত মরশুমে সর্বাধিক (২২) উইকেট নিয়েছিলেন।

বার্বাডোজ ট্রাইডেন্টসের দুর্বলতা

বার্বাডোজ ট্রাইডেন্টসের দুর্বলতা

দলের প্রথম একাদশ শক্ত হলেও রিজার্ভ বেঞ্চ ততটা পোক্ত নয়। দলের প্রথম সারির ক্রিকেটারদের মধ্যে কেউ চোট পেলে তার পরিবর্ত নামাতে কালঘাম ছুটতে পারে বার্বাডোজ ট্রাইডেন্টেস ম্যানেজমেন্টের।

বার্বাডোজ ট্রাইডেন্টসের সম্ভাব্য একাদশ

বার্বাডোজ ট্রাইডেন্টসের সম্ভাব্য একাদশ

জনসন চার্লস, শাই হোপ (উইকেটরক্ষক), কোরি অ্যান্ডারসন, কেইল মেয়ার্স, জোনাথন কার্টার, জেসন হোল্ডার (অধিনায়ক), মিচেল সান্টনার, অ্যাশলে নার্স, রশিদ খান, রেমন রেইফার, হেডেন ওয়ালশ।

সেন্ট লুসিয়া স্টারসের শক্তি

সেন্ট লুসিয়া স্টারসের শক্তি

বার্বাডোজ ট্রাইডেন্টের মতো তারকা-খচিত না হলেও সেন্ট লুসিয়া স্টারসের প্রধান শক্তি অধিনায়ক ড্যারেন সামি ইতিবাচক ভাবনা। দলের অন্যতম দুই স্তম্ভ আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক মহম্মদ নবি ও ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক তথা ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার। বড় শট নিতে তাঁরা সিদ্ধহস্ত। কেসরিক উইলিয়ামস, ওবেদ ম্যাককোয়, কলিন ইনগ্রাম ও আনরিচ নর্টজে এই দলের অন্য স্তম্ভ।

সেন্ট লুসিয়া স্টারসের দুর্বলতা

সেন্ট লুসিয়া স্টারসের দুর্বলতা

সেন্ট লুসিয়া স্টারসের ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্ষেত্রে ততটাও সফল নয়। তাতে ড্যারেন সামিরা সমস্যায় পড়তে পারেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

সেন্ট লুসিয়া স্টারসের সম্ভাব্য প্রথম একাদশ

সেন্ট লুসিয়া স্টারসের সম্ভাব্য প্রথম একাদশ

আন্দ্রে ফ্লেচার (উইকেটরক্ষক), রাকিম কর্নওয়াল, রস্টন চেজ, লেনিকো বাউচার, ড্যারেন স্যামি (অধিনায়ক), কেভেম হোড়গে, মহম্মদ নবি, নাজিবুল্লাহ জারদান, স্কট কুগেলেজিন, কেসরিক উইলিয়ামস, চেমার হোল্ডার।

মুখোমুখি দুই দল

মুখোমুখি দুই দল

এখনও পর্যন্ত সিপিএলে ১৪টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। ১০ বার জিতেছে বার্বাডোজ ট্রাইডেন্টস। ৪ বার জিতেছে সেন্ট লুসিয়া স্টারস। শেষ পাঁচ ম্যাচের তিনটিতে জিতেছে বার্বাডোজ। ২টিতে জিতেছে সেন্ট লুসিয়া।

সিপিএলে কার কোথায় অবস্থিতি

সিপিএলে কার কোথায় অবস্থিতি

সিপিএলে নিজেদের প্রথম ম্যাচ জিতেছে বার্বাডোজ ট্রাইডেন্টস। ২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে রয়েছে তারা। প্রথম ম্যাচ হেরে যাওয়া সেন্ট লুসিয়া স্টারস তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে।

কোথায় এবং কখন ম্যাচ

কোথায় এবং কখন ম্যাচ

ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমির মাঠে সিপিএলের পঞ্চম ম্যাচে সেন্ট লুসিয়া স্টারসের মুখোমুখি হচ্ছে বার্বাডোজ ট্রাইডেন্টস। ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটা থেকে শুরু হচ্ছে ম্যাচ।

পিচ রিপোর্ট ও আবহাওয়া

পিচ রিপোর্ট ও আবহাওয়া

এখনও পর্যন্ত টুর্নামেন্ট যতটা গড়িয়েছে, তাতে এই মাঠের পিচে সহায়তা পেয়েছেন ফাস্ট বোলাররা। এদিনের ম্যাচেও একই রকম পিচ হবে বলে খবর। এদিন ত্রিনিদাদে সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, August 20, 2020, 11:01 [IST]
Other articles published on Aug 20, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+