
তৃতীয় টেস্টে
হেডিংলে-তে ২২ অগাস্ট থেকে শুরু হচ্ছে তৃতীয় অ্যাসেজ টেস্ট। এই চোট নিয়ে ওই ম্যাচে স্টিভ স্মিথ খেলতে পারবেন কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেট ফ্যানরা।

খেলতে পারবেন স্মিথ?
প্রথম ম্যাচ জেতার সুবাদে ১-০ ব্যবধানে অ্যাসেজ সিরিজে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। ওই জয়ের কারিগর স্টিভ স্মিথ তৃতীয় অ্যাসেজ টেস্টেও মাঠে নামার জন্য মুখিয়ে আছেন। তবে একশো শতাংশ ফিট না হয়ে ২২ গজে নামা তাঁর পক্ষে উচিত হবে না বলেই মনে করেন প্রাক্তন অজি অধিনায়ক।

কনকাশন রিপ্লেসমেন্ট
দ্বিতীয় অ্যাসেজ টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করার সময় জোফ্রা আর্চারের বলে মাথায় গুরুতর আঘাত পান স্টিভ স্মিথ। আইসিসি-র নতুন নিয়ম অনুযায়ী টেস্ট চলাকালীনই স্মিথের পরিবর্ত ঘোষণা করে অস্ট্রেলিয়া। প্রাক্তন অজি অধিনায়কের পরিবর্তে ব্যাট করতে নামা মার্নাস লাবুসছাগনে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার টোটালে ৫৯ রান যোগ করেন।


Click it and Unblock the Notifications

















