
সচিন ও বিরাটের নামে রাস্তা!
শনিবার ক্রিকেটভক্তদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে অস্ট্রেলিয়ার একটি রাস্তার ছবি ভাইরাল হয়েছে।

রাস্তার নামে যখন ক্রিকেটঈশ্বর
পাশাপাশি দুদিকে ভাগ হয়ে যাওয়া রাস্তা দুটির একটিতে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরের নামে নামকরণ করা হয়েছে।

বিশ্বসেরা বিরাটের নামে রাস্তা
অন্যদিকে সচিনের সমস্ত রেকর্ড ভেঙে দিতে পারেন বলে যাঁকে মনে করা হয়, ভারতের বর্তমান অধিনায়ক ও বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান সেই বিরাট কোহলির নামে আরেকটি রাস্তার নামকরণ করা হয়েছে।

দুই রাস্তার নাম কী
সচিনের নামের রাস্তার নাম 'তেন্ডুলকর ড্রাইভ' ও বিরাটের নামের রাস্তাটির নাম 'বিরাট ক্লেসেন্ট'।

বাড়ির ঠিকানায় সচিন-বিরাটের নাম
দক্ষিণ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ক্রেতাদের মনে আগ্রহ বাড়াতে রাস্তার নামগুলি ক্রিকেটারদের নামে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এক রিয়েল এস্টেট কোম্পানির মালিক বরুণ শর্মা জানান, 'সচিন ও বিরাটের নামে রাস্তার নামকরণের পর ঐ রোডে মানুষের জমি-বাড়ি কেনার আগ্রহ দ্বিগুণ হয়ে গিয়েছে।' তিনি আরও জানান, 'বলা তো যায় না, আসন্ন অস্ট্রেলিয়া সফরে বিরাট হয়ত তাঁর নামাঙ্কিত রাস্তা ধরেই ড্রাইভ করে ঘুরতে বেরোতে পারেন।'

আরও ক্রিকেটারদের নামে রাস্তা
শুধু সচিন-বিরাটের নামেনই নয়। প্রাক্তন কিংবদন্তি স্টিভ ওয়ার নামে 'ওয়া স্ট্রিট', গ্যারি সোর্বাসের নাম 'সোর্বাস ড্রাইভ', রিচার্ড হ্যাডলির নামে 'হ্যাডলি স্ট্রিট', ওয়াসিম আক্রমের নামে 'আক্রম ওয়ে' নামকরণ করা হয়েছে।


Click it and Unblock the Notifications


















