
চলতি মরশুমে ৬৬
চোট সারিয়ে ফিরে আসা ভারতীয় পেসার মহম্মদ শামি চলতি মরশুমে সব ধরনের ক্রিকেটে ৬৬ উইকেট নিয়েছেন। শামি যে অপ্রতিরোধ্য হয়ে উঠছেন, তা এই পরিসংখ্যান প্রমাণ করেন বলে দাবি সুনীল গাভাস্করের। এই তালিকায় ভারতীয় পেসারের মাথায় আছেন অস্ট্রেলিয়ার প্যাট কমিন্স (৮৩ উইকেট)।

চিতার মতো শামি
মহম্মদ শামির বোলিং রান-আপ দেখে মুগ্ধ হয়েছেন সুনীল গাভাস্কর। তাঁর কথায়, চিতা বাঘ যেভাবে শিকারের জন্য ঝাঁপায়, ভারতীয় পেসারের দৌড়ও অনেকটা সেরকমই। বল করার সময় শামির শারীরী ভাষা দেখেও মুগ্ধ সানি।

সিম ও রিস্ট পজিশন
বল ডেলিভারির সময় মহম্মদ শামির সিম ও রিস্ট পজিশনের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সুনীল গাভাস্কর। তাঁর কথায়, বল ছাড়ার একদম শেষ মুহর্তে একটি আঙুল হালকা করে নামিয়ে দেন শামি। তাতেই বল কেটে ব্য়াটসম্য়ানের দিকে যায়। নিবিষ্ট অনুশীলন ছাড়া এই কেরামতি সম্ভব নয় বলেই মনে করেন সুনীল গাভাস্কর।

কিছু না কিছু ঘটছে
সুনীল গাভাস্করের কথায়, ওভারের প্রতিটা বলেই উইকেট নেওয়ার চেষ্টা করেন মহম্মদ শামি। বাংলার পেসারের প্রতি বলেই কিছু না কিছু কাহিনী থাকে বলেই মনে করেন সানি।


Click it and Unblock the Notifications




















