'সাহারা মরুভূমিতেও জিতবে ভারত', গোলাপি বলের টেস্ট নিয়ে বললেন গাভাস্কর

২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে দেশের প্রথম দিন-রাতের টেস্টে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। কে জিতবে সেই ম্যাচ, ইডেনে গোলাপি বলে বিরাট কোহলি-রোহিত শর্মাদের পারফরম্যান্সই বা কেমন হবে, তা নিয়ে আলোচনার মধ্যেই এ ব্যাপারে মুখ খুললেন ভারতের ব্যাটিং লেজেন্ড সুনীল গাভাস্কর। দিন-রাতের টেস্টে ভারতের সফলতা নিয়ে আত্মবিশ্বাসী সানি।

লালের থেকে আলাদা গোলাপি

লালের থেকে আলাদা গোলাপি

গোলাপি বলের চরিত্র লাল বলের থেকে আলাদা। তাই টেস্টের দুটি ফর্ম্যাটও আলাদা হবে বলেই বিশ্বাস করেন সুনীল গাভাস্কর। সাদা ও লাল বলের মধ্যে ঠিক যতটা পার্থক্য, টেস্টের দুই ফর্ম্য়াটের মধ্যেও ঠিক ততটাই ব্যবধান বলে মনে করেন গ্রেট সানি।

গোলাপি বলে প্রথম ভারত

গোলাপি বলে প্রথম ভারত

এই প্রথমবার গোলাপি বলে আন্তর্জাতিক টেস্ট খেলতে নামা ভারতীয় দলের ক্রিকেটারদের যে এই ফর্ম্যাট মানিয়ে নিতে সময় লাগবে, তা মেনে নিয়েছেন সুনীল গাভাস্কর। তবে টেস্টের এক-দুই দিনের মধ্যেই বিরাট কোহলিরা গোলাপি বলের টেস্ট ম্যাচ কব্জা করবেন বলেও বিশ্বাস করেন সানি।

সাহারা মরুভূমিতেও জিতবে ভারত

সাহারা মরুভূমিতেও জিতবে ভারত

সুনীল গাভাস্করের কথায়, এখন ভারতীয় ক্রিকেট দল যতটা শক্তিশালী, সাহারা মরুভূমিতেও যে কোনও ফর্ম্যাটে ম্যাচ জেতার ক্ষমতা রাখে। বিরাট কোহলি, বিরাট কোহলির মতো ব্যাটসম্যান, মহম্মদ শামির মতো বোলাররা যে কোনও পরিবেশে, যে কোনও পিচে সেরাটা দিতে পারেন বলে মনে করেন ভারতীয় লেজেন্ড।

আম্পায়ারদের সমস্যা

আম্পায়ারদের সমস্যা

গোলাপি বলের টেস্ট ম্যাচে আম্পায়ারিং করা বেশ কঠিন বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এই ফর্ম্যাট পরিচালনা করার ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন বলে মনে করেন লেজেন্ডারি আম্পায়ার সাইমন টাফল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, November 20, 2019, 14:34 [IST]
Other articles published on Nov 20, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+