'বদন পে সিতারে' গানের সঙ্গে শাম্মি কাপুর স্টাইলে নাচলেন সুনীল গাভাস্কার, সঙ্গী রনবীর

ওল্ড ট্রাফোর্ডে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পথে ভারত। তারও আগে ওই হাই-ভোল্টেজ ম্যাচকে আকর্ষণীয় করতে অদ্ভুত পোশাকে মাঠে নেমে সব ধরনের কসরতই করে ফেলেছেন অভিনেতা রনবীর সিং।

দর্শকদের মনোরঞ্জন করে সটান কমেন্ট্রি বক্সে ঢুকে পড়েন বলিউড তারকা। নিজের স্টাইলে মাইক হাতে ধারাভাষ্য দিতে শুরু করেন। তখন তাঁর দুদিকে বসে ডেস্ট্রাকটিভ সুনীল গাভাস্কার এবং লিটিল মাস্টার সুনীল গাভাস্কার। সেই সময় হঠাৎই কেউ একজন ওই ঘরে চালিয়ে দেন শাম্মি কাপুরের সিনেমার বিখ্যাত গান 'বদন পে সিতারে'। সেই গানের সঙ্গে নাচতে শুরু করেন রনবীর। তাঁকে সঙ্গ দিতে শাম্মি কাপুরের স্টাইলেই কোমর দোলান লেজেন্ড সানি। সেই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালে রিলিজ পাবে ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপ জয়ের কাহিনী নিয়ে তৈরি হিন্দি সিনেমা। সেই দলের অধিনায়ক কপিল দেবের ভূমিকায় অভিনয় করছেন রনবীর সিং। বিশ্বকাপ মাতানোর পাশাপাশি পরোক্ষে সেই সিনেমার প্রমোশনও করে যান ওই বলিউড তারকা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, June 17, 2019, 17:46 [IST]
Other articles published on Jun 17, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+