পন্থ নন, শ্রেয়সকে চার নম্বরে দেখতে চান গাভাস্কর, কিন্তু কেন

পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে সুযোগ পেয়েই ৭১ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন শ্রেয়স আইয়ার। অন্যদিকে যাঁকে মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরি ভাবা হচ্ছে, সেই তরুণ ঋষভ পন্থ ম্যাচে চার নম্বরে নেমে ২০ রানের বেশি করতে পারেননি। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপে পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন সুনীল গাভাস্কর।

বিরাটের সিদ্ধান্তে অখুশি

বিরাটের সিদ্ধান্তে অখুশি

ম্যাচে ঋষভ পন্থকে চার নম্বরে ব্যাট করতে পাঠানো উচিত কাজ হয়নি বলেই মনে করেন সানি গাভাস্কর। তাঁর মতে, ভারতের দুই অভিজ্ঞ ব্যাটস্যান (রোহিত ও ধাওয়ান) শুরুতে আউট হওয়ার পর খেলা ধরার প্রয়োজন ছিল। সেই কাজ ঋষভ পন্থ করতে পারেননি বলেই মনে করেন লিটল মাস্টার।

পন্থের জায়গা

পন্থের জায়গা

ঋষভ পন্থকে তাঁর আইডল মহেন্দ্র সিং ধোনির পরিবর্ত হিসেবে ভাবা হচ্ছে। তাই ধোনির মতোই পন্থকেও টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারের পাঁচ কিংবা ছয় নম্বরে নামানো উচিত বলে মনে করেন সুনীল গাভাস্কর। ৩০ বা ৩৫ ওভারের পর যে ফিনিশিং টাচের প্রয়োজন হয়, তা ঋষভের ব্যাট দিতে পারে বলে বিশ্বাস করেন সানি।

শ্রেয়সের খেলায় খুশি

শ্রেয়সের খেলায় খুশি

ভারতের তিন উইকেট পরে যাওয়ার পর ক্রিজে এসে শ্রেয়স আইয়ার যে ইনিংসটা খেলেছেন, তার প্রশংসা করেছেন সুনীল গাভাস্কর। বলেছেন, ভারতীয় ক্রিকেট দলের নিয়মিত সদস্য হওয়ার সব গুন শ্রেয়সের মধ্যে রয়েছে। পাঁচে নয়, ব্যাটিং অর্ডারের চারে নামালে আইয়ারের ব্যাট ভারতকে আরও বেশি রান উপহার দেবে বলেই বিশ্বাস করেন লিটল মাস্টার।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, August 12, 2019, 14:37 [IST]
Other articles published on Aug 12, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+