টি-টোয়েন্টি বিশ্বকাপে এমএস ধোনিকে ভারতীয় দলে দেখছেন না সুনীল গাভাসকর

সোজাসাপ্টা বীরেন্দ্র শেহওয়াগের পর ঠোঁটকাটা সুনীল গাভাসকর। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপগামী ভারতীয় দলে কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির জায়গা হবে না বলে মনে করেন দেশের ব্যাটিং লেজেন্ডও। এর কারণও সাফ জানালেন গাভাসকর।

ধোনির কামব্যাক

ধোনির কামব্যাক

২০১৯-র ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে ভারতীয় দলের জার্সি গায়ে শেষবার বাইশ গজে দেখা গিয়েছিল মহেন্দ্র সিং ধোনিকে। তারপর ক্রিকেট থেকে কার্যত সন্ন্যাসই নিয়ে নেন তিনি। আগামী আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে এমএসের প্রত্যাবর্তন দেখার অপেক্ষায় ছিল দেশবাসী। কিন্তু করোনা ভাইরাসের জেরে আদৌ আইপিএল হবে কিনা, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। সেক্ষেত্রে ধোনির কামব্যাকও বিশ বাঁও জলে চলে যেতে বাধ্য।

কী বলেছিলেন শেহওয়াগ

কী বলেছিলেন শেহওয়াগ

ভারতীয় ক্রিকেট দলে মহেন্দ্র সিং ধোনি আর প্রত্যাবর্তন করতে পারবেন না বলে সাফ জানিয়েছিলেন লেজেন্ড বীরেন্দ্র শেহওয়াগ। প্রশ্ন করেছিলেন, টিম ইন্ডিয়ায় কার জায়গায় ঢুকবেন মাহি? ধোনির পরিবর্তে ভারতীয় দলে উইকেটরক্ষক-ব্যাটসম্যানের দায়িত্ব পালন করা কেএল রাহুল ও ঋষভ পন্থ, নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন। কেবল ধোনির কথা না ভেবে দেশের দুই তরুণ ক্রিকেটারের পাশে বিসিসিআই-র দাঁড়ানো উচিত বলে দাবি করেছিলেন ভারতের প্রাক্তন ওপেনার শেহওয়াগ।

কী বললেন গাভাসকর

কী বললেন গাভাসকর

বীরেন্দ্র শেহওয়াগের মতোই লেজেন্ড সুনীল গাভাসকরেরও মনে হয় না যে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে ফিরতে পারবেন এমএস ধোনি। সানির কথায়, ভারতীয় দল অনেকটাই এগিয়ে গিয়েছে। তাছাড়া মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেটার সশব্দে অবসর নেবেন বলেও মনে করেন না গাভাসকর।

কী বলেছিলেন যোশী

কী বলেছিলেন যোশী

বিসিসিআই-র প্রধান নির্বাচকের চেয়ারে বসার পর সুনীল যোশীকে, মহেন্দ্র সিং ধোনির ভারতীয় দলে প্রত্যাবর্তন নিয়ে প্রশ্ন করা হলে তিনি আইপিএল-কে মানদন্ড হিসেবে দাঁড় করিয়েছিলেন। বলেছিলেন, এই টুর্নামেন্টে ধোনিকে পারফরম্যান্স করে দেখাতে হবে। করোনার জেরে টুর্নামেন্টই না হলে এমএসের ফিরে আসার রাস্তাও কার্যত বন্ধ হয়ে যাবে বলে মনে করা হচ্ছ।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, March 20, 2020, 13:46 [IST]
Other articles published on Mar 20, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+