
গায়না আমাজনের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের অভিযান ম্যাচে গায়না আমাজন ওয়ারিয়র্সের বিরুদ্ধে ১৪৫ রান তাড়া করতে নেমে ত্রিনবাগো নাইট রাইডার্সে হয়ে নারিন ২৮ বলে হাফ সেঞ্চুরি হাঁকান। ২টি চার ও ৪টি ছক্কা হাঁকান বাঁ-হাতি।

জামাইকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও পঞ্চাশ
লিগের দ্বিতীয় ম্যাচে জামাইকা তালাওয়াসের বিরুদ্ধে এরপর ১৩৬ রান করতে নেমে ওপেনিংয়ে ফের হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন নারিন। এবার ৩৮ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলেন ক্যারিবিয়ান। বাঁ-হাতি ওপেনারের ইনিংস সাজানো ৭টি চার ও ২টি ছয় দিয়ে।

টানা দুই ম্যাচে সেরা ক্রিকেটার
সিপিএলের অভিযান শুরুতে টানা দুই ম্যাচে হাফ সেঞ্চুরি করে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন নারিন। আমিরশাহী আইপিএলের আগে নাইট জার্সিতে বিধ্বংসী ব্যাটিংয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ জমিয়ে দিলেন তারকা স্পিনার।

বল হাতে পারফর্ম্যান্স
বল হাতে সিপিএলের দুই ম্যাচে নারিন এখনও পর্যন্ত দুটি উইকেট নিতে পেয়েছেন। প্রথম ম্যাচে গায়না আমাজন ওয়ারিয়ার্সের বিরুদ্ধে ২টি ও
জামাইকা তালাওয়াসের বিরুদ্ধে নারিন ১টি উইকেট নিয়েছেন। বলের চেয়েও সিপিএলে এবছর ব্যাটে কামাল দেখাচ্ছেন তিনি।


Click it and Unblock the Notifications
আইপিএল ২০২০ : ডেথ ওভারে সবচেয়ে ভালো ইকোনমি রেট কোন কোন বোলারের?













