এমএস ধোনিকে কতটা মিস করে ভারতীয় দল, জানালেন যুজবেন্দ্র চাহাল

দেশের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে যে ভারতীয় দল এখনও চোখে হারায়, তা স্বীকার করলেন টিম ইন্ডিয়ার লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। জানালেন, ধোনি দলের সঙ্গে না থাকলেও তাঁর জন্য টিম বাসের কোণার একটি আসন সংরক্ষণ করে রেখেছেন বিরাট কোহলিরা।

২০১৯-র ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় ভারতীয় ক্রিকেট দল। তারপর ক্রিকেট থেকে কার্যত অঘোষিত সন্ন্যাস নিয়ে নিয়েছেন ২০১১-র বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আনুষ্ঠানিক ভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর না নিলেও, টিম ইন্ডিয়ায় ফেরার দরজা যে তাঁর জন্য কার্যত বন্ধ হয়েছে, তা জানিয়ে দিয়েছে বিসিসিআই। ক্রিকেটারদের বার্ষিক আর্থিক চুক্তির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে মাহিকে। এই অবস্থায় আইপিএলে এমএস কেমন পারফরম্যান্স করেন সেদিকে তাকিয়ে ক্রিকেট বিশ্ব।

মহেন্দ্র সিং ধোনি না থাকলেও তাঁর অভাব যে ভারতীয় ক্রিকেট দলের প্রতিটি সদস্য অনুভব করেন, তা স্বীকার করে নিলেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। জানালেন, প্রতি ক্রিকেট সফরেই টিম ইন্ডিয়ার বাসে ধোনির জন্য আসন সংরক্ষণ করা হয়ে থাকে।

এই মুহূর্তে নিউজিল্যান্ড সফরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। অকল্যান্ড থেকে হ্যামিলটন যাওয়ার পথে বাসে বিসিসিআই টিভিতে, সতীর্থদের সঙ্গে স্বভাবসিদ্ধ খুনসুটি করতে দেখা গিয়েছে টিম ইন্ডিয়ার লেগ স্পিনার যুজবেন্দ্র চাহলকে। তাঁর মসকরার কবলে পড়েছেন টিম ইন্ডিয়ার ওপেনার কেএল রাহুল, চায়নাম্যান কুলদীপ যাদব ও ফাস্ট বোলার জসপ্রীত বুমরা। তখনই আচমকা এমএস ধোনিকে নিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন যুজবেন্দ্র চাহাল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, January 28, 2020, 11:26 [IST]
Other articles published on Jan 28, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+