রোহিত শর্মা ও ঋষভ পন্থকে নিয়ে কী বললেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ, জেনে নিন

নানা মুণির নানা মতের মধ্যেই রোহিত শর্মা ও ঋষভ পন্থকে নিয়ে নিজের মতামত জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজে ভারতের সাফল্য নিয়েও মুখ খুললেন দেশের প্রাক্তন ওপেনার।

কেন সফল হবেন না রোহিত

কেন সফল হবেন না রোহিত

একদিকে সৌরভ গঙ্গোপাধ্যায়, ভিভিএস লক্ষ্মণ, দিলীপ বেঙ্গসরকার, অ্যাডাম গিলক্রিস্টের মতো লেজেন্ডরা মনে করেন যে টেস্টে ওপেনার হিসেবে সফল হবেন রোহিত শর্মা, তখন অন্য মত পোষণ করছেন দেশের ক্রিকেট বিশেষজ্ঞদের একটা অংশ। তারই মধ্যে টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ বিক্রম রাঠোর টেস্টে রোহিতের সফলতা না পাওয়ার কোনও কারণ খুঁজে পাচ্ছেন না। রাঠোরের মতে, সীমিত ওভারের ক্রিকেটে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিত শর্মা। তিনি দুর্দান্ত ওপেনারও বটে। রোহিত টেস্টেও সফল হলে ভারতীয় দলের কাছে তা বিরাট সম্পদ হবে বলেই মনে করেন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর।

ঋষভ সম্পর্কে বিক্রম

ঋষভ সম্পর্কে বিক্রম

তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থের প্রতিভা নিয়ে কোনও সন্দেহ নেই টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ বিক্রম রাঠারের। তবে ঋষভকে অনেক বেশি ধৈর্যশীল ও নিয়মানুবর্তী হতে হবে বলে মনে করেন বিক্রম। তাঁর মতে, ফেরালেস বা ভয়ডরহীন ক্রিকেট ও কেয়ারলেস বা দায়িত্বজ্ঞান ক্রিকেটের মধ্যে ফারাক আছে। পন্থকে ভয়ডরহীন ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন বিক্রম রাঠোর।

প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা

প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটারদের কাছে বড় সুযোগ বলে মনে করেন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। দলের অল রাউন্ডারদের সাফল্য নিয়েও আশাবাদী বিক্রম রাঠোর।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, September 17, 2019, 16:31 [IST]
Other articles published on Sep 17, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+