নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টিতে ভারতের সম্ভাব্য় প্রথম একাদশ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে ৪-০ ব্য়বধানে সিরিজে এগিয়ে রয়েছে ভারত। বে ওভালে অনুষ্ঠিত হতে চলা পঞ্চম টি-টোয়েন্টি জিতে সিরিজ হোয়াইট ওয়াশ করতে বদ্ধপরিকর বিরাট কোহলিরা। আজ এই ম্যাচে ভারতের প্রথম একাদশ কী হতে পারে, তা একবার দেখে নেওয়া যাক।

ওপেনে রাহুলের সঙ্গে ফের স্যামসন!

ওপেনে রাহুলের সঙ্গে ফের স্যামসন!

ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শুরু হওয়ার আগে এদিনের ম্যাচেও হয়তো দলের অন্যতম শক্তি রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হতে পারে। পরিবর্তে তরুণ সঞ্জু স্যামসনকে আরও একটি সুযোগ দিতে পারে টিম ইন্ডিয়া। এই ম্যাচে ভালো কিছু করলে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলে নিজের জায়গা পাকা করতে পারেন কেরালার তারকা। তাঁর সঙ্গী হিসেবে ক্রিজের উল্টোদিকে হয়তো নামবেন এই মুহূর্তে জীবনের সেরা ফর্মে থাকা কেএল রাহুল।

ফার্স্ট ডাউন বিরাট

ফার্স্ট ডাউন বিরাট

ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে থাকা অধিনায়ক বিরাট কোহলি এদিনও ভারতের অন্যতম ভরসা হতে চলেছেন। বে ওভালে বিরাটের ব্যাট থেকে বড় ইনিংস আশা করছেন ক্রিকেট প্রেমীরা।

মিডিল অর্ডার

মিডিল অর্ডার

গত এক বছরের ধারাবাহিক পারফরম্যান্সের সৌজন্যে টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারের চার নম্বর স্থান প্রায় পাকা করে ফেলা শ্রেয়স আইয়ার বে ওভালে কী কেরামতি দেখান, সেদিকে তাকিয়ে ক্রিকেট বিশ্ব। নিউজিল্যান্ডের বিরুদ্ধ গত ম্যাচে দুর্দান্ত অর্ধশতরান করা মনীশ পান্ডে এদিনও পঞ্চম স্থানে নামতে পারেন। অল-রাউন্ডার শিবম দুবে ও ওয়াশিংটন সুন্দরকে এই ম্যাচেও ছয় ও সাত নম্বরে ব্যাট করতে নামার হাত ঘোরাতে দেখা যেতে পারে। কিংবা ওয়াশিংটনের পরিবর্তে এই ম্যাচে খেলতে পারেন অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা।

কুলদীপ না চাহল

কুলদীপ না চাহল

নিউজিল্যান্ডের বিরুদ্ধে গত চারটি টি-টোয়েন্টিতে ভারতের স্পিন বিভাগকে নেতৃত্ব দেন যুজবেন্দ্র চাহল। বে ওভালে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর। চাহলের পরিবর্তে এদিন ভারতীয় দলে সুযোগ পেতে পারেন চায়নাম্যান কুলদীপ যাদব।

পেস বিভাগ

পেস বিভাগ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত শেষ ওভার ফেলা অভিজ্ঞ মহম্মদ শামিকে বে ওভালেও বিশ্রাম দেওয়া হতে পারে। এই ম্যাচে টিম ইন্ডিয়ার পেস বোলিং বিভাগ সামলাতে পারেন জসপ্রীত বুমরা ও নভদীপ সাইনি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, February 2, 2020, 10:01 [IST]
Other articles published on Feb 2, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+