
ওপেনে রোহিত-শিখর
ইংল্যান্ড বিশ্বকাপের সেরা ব্যাটসম্যান রোহিত শর্মার স্বপ্নের ফর্ম ওয়েস্ট ইন্ডিজ সফরে অব্যাহত থাকবে বলে আশা ক্রিকেট প্রেমীদের।
অন্যদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লিগের ম্যাচে সেঞ্চুরি করেও চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া শিখর ধাওয়ানের ব্যাট ওপেনিং স্লটে ফের জ্বলে উঠবে বলে আশা ক্রিকেট প্রেমীদের।

তিনে রাহুল
শিখর ধাওয়ান চোট পেয়ে ছিটকে যাওয়ার পর বিশ্বকাপের বাকি ম্যাচগুলিতে রোহিত শর্মার ওপেনিং পার্টনার হন কেএল রাহুল। প্রত্যাশা মতোই ক্লিক করেন কর্নাটকী। আইপিএলেও রাহুলের ব্যাট রীতিমতো কথা বলেছে।

চারে বিরাট
দলের প্রয়োজনেই পছন্দের তিন নম্বর জায়গা কেএল রাহুলকে ছেড়ে নিজে চার নম্বরে ব্যাট করতে নামতে পারেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।

পাঁচে মনীশ পাণ্ডে
টি-টোয়েন্টি স্পেশালিস্ট মনীশ পাণ্ডেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে পাঁচ নম্বরে নামতে দেখা যেতে পারে।

ছয়ে ঋষভ পন্থ
আইপিএল ও বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত ঝলক দেখানো তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থ নামবেন ছয়ে।

সাতে ক্রুনাল পাণ্ডিয়া
বাঁ-হাতি অল-রাউন্ডার ক্রুনাল পাণ্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের তুরুপের তাস হতে পারে।

আটে ভুবনেশ্বর
ডান হাতি মিডিয়াম ফাস্ট ভুবনেশ্বর কুমার ভারতের অন্যতম অস্ত্র।

নয়ে রাহুল ছাহার
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দুর্ধর্ষ বল করা রাহুল ছাহারকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সুযোগ দিতে পারেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

দশে খলিল আহমেদ
আইপিএল ও ভারতীয় এ দলের হয়ে সাফল্য পাওয়া বাঁ-হাতি পেসার খলিল আহমেদকেও নীল জার্সি গায়ে ফ্লোরিডার মাঠে নামতে দেখা যেতে পারে।

এগারোয় দীপক ছাহার
তরুণ ফাস্ট বোলার দীপক ছাহারও থাকতে পারেন প্রথম এগারোয়।


Click it and Unblock the Notifications



















