ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ কী হতে পারে

இந்தியா எந்த களத்திலும் விளையாடும்...ரவி சாஸ்திரி- வீடியோ

চেন্নাই-র চিপকে ওয়েস্ট ইন্ডিজের কাছে আট উইকেটে হেরেছে বিরাট কোহলি নেতৃত্বাধীন ভারত। সিরিজে টিকে থাকতে হলে ভাইজাক ম্যাচ জিততেই হবে টিম ইন্ডিয়াকে। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করছেন ক্রীড়াপ্রেমীর। ডু অর ডাই ম্যাচে ভারতের প্রথম একাদশ কী হতে পারে, তা একনজরে দেখে নিন। এখনও পর্যন্ত যা খবর, বুধবারের ম্যাচে অল-রাউন্ডার শিবম দুবে-কে বসিয়ে পেসার শার্দুল ঠাকুরকে খেলাতে পারে ভারত।

ওপেনে রোহিত ও রাহুল

ওপেনে রোহিত ও রাহুল

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম অভিজ্ঞ তথা ধ্বংসাত্মক ব্যাটসম্যান রোহিত শর্মার ব্যাট চেন্নাইয়ে গর্জে উঠতে ব্যর্থ হয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে তিনি সফল হবেন বলেই আশা ক্রীড়াপ্রেমীদের। বিশাখাপত্তনমে টেস্টে শতরান রয়েছে রোহিতের।

তিনে বিরাট

তিনে বিরাট

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চেন্নাই-র ওয়ান ডে ম্যাচে ৪ বলে ৪ রান করে আউট হয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। সিরিজের দ্বিতীয় ম্যাচে তিনি বড় ইনিংস খেলবেন বলে আশা বিরাট ভক্তদের।

চারে শ্রেয়স

চারে শ্রেয়স

কেএল রাহুল, বিরাট কোহলি ও রোহিত শর্মার উইকেট পড়ে যাওয়ার পর শক্ত হাতে টিম ইন্ডিয়ার ইনিংস এগিয়ে নিয়ে যান তরুণ শ্রেয়স আইয়ার। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও চারে নামবেন।

পাঁচে ঋষভ

পাঁচে ঋষভ

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে নিজের রানের খরা দূর করেছেন ভারতের তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থ। দ্বিতীয় ম্যাচেও তিনি ভারতের ট্রাম কার্ড হতে পারেন।

ছয়ে কেদার

ছয়ে কেদার

অভিজ্ঞ কেদার যাদব ছয় নম্বরে নেমে টিম ইন্ডিয়ার মিডিল অর্ডারকে ভরসা জোগাবেন বলে আশা ক্রীড়া প্রেমীদের। আবার বল হাতেও তিনি এক-দুটি উইকেট তিনি তুলে নিতে পারেন।

 সাতে জাদেজা

সাতে জাদেজা

গত ম্যাচে বিতর্কিত রান আউটের কবলে না পড়লে অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজার ব্যাটে ভর করে ৩০০-র কাছাকাছি স্কোরে পৌঁছে যেতে পারত ভারতের ইনিংস। সেই আক্ষেপ তিনি সিরিজের দ্বিতীয় ম্যাচে দূর করতে পারেন কিনা, সেটাই দেখার।

স্পিনার কুলদীপ

স্পিনার কুলদীপ

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চেন্নাই ম্যাচে খুব বেশি প্রভাব বিস্তার করতে না পারলেও বিশাখাপত্তনমে চায়না ম্যান কুলদীপ যাদবের ওপরই ভরসা রাখতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

তিন পেসার

তিন পেসার

অভিজ্ঞ মহম্মদ শামির সঙ্গে তরুণ দীপক চাহার ও শার্দুল ঠাকুরের পেস কম্বিনেশন ভারতকে কতটা শক্তিশালী করে তুলতে পারে, সেটাই দেখার।

ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য প্রথম একাদশ : সুনীল আমব্রিস, শাই হোম, শিমরোন হেটমেয়ার, নিকোলাস পুরান, কাইরন পোলার্ড, রস্টন চেজ, জেসন হোল্ডার, কেমো পল, শেলডন কোটরেল, আলজাররি জোসেফ, হেডেন ওয়ালশ।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, December 17, 2019, 15:02 [IST]
Other articles published on Dec 17, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+