
ভয়াবহ করোনা ভাইরাস
বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৮ লক্ষ পেরিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে সাড়ে তিন লক্ষেরও বেশি মানুষের। ভারতে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লক্ষ ৬০ হাজারে পৌঁছে গিয়েছে। প্রাণ হারিয়েছেন সাড়ে চার হাজারেরও বেশি মানুষ।

ঘরবন্দি ক্রিকেট
করোনা ভাইরাসের জন্য জারি থাকা লকডাউনে সহ-নাগরিকদের মতো ঘরবন্দি রয়েছেন ক্রিকেটাররা। বাইশ গজ থেকে অনেক দূরে পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি ঘরে বসেই শরীরচর্চাও সেরে নিচ্ছেন বিরাট কোহলি, রোহিত শর্মা। লকডাউন উঠলেই শুরু হবে ক্রিকেট। তাই নিজেদের ফিট রাখার সবরকম চেষ্টা চালাচ্ছে নীল ব্রিগেড। তিন ফর্ম্যাটে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ কী হতে পারে, দেখে নেওয়া যাক।

টেস্ট
ওপেনার - রোহিত শর্মা, মায়াঙ্ক আগরওয়াল।
মিডিল অর্ডার ও অল-রাউন্ডার - চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি(অধিনায়ক), অজিঙ্ক রাহানে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রণ অশ্বিন, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক)।
বোলিং বিভাগ - ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ শামি।

ওয়ান ডে
ওপেনার - শিখর ধাওয়ান, রোহিত শর্মা।
মিডিল অর্ডার ও অল-রাউন্ডার - বিরাট কোহলি(অধিনায়ক), শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর।
বোলিং বিভাগ - কুলদীপ যাদব, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ।

টি-টোয়েন্টি
ওপেনার - শিখর ধাওয়ান, রোহিত শর্মা।
মিডিল অর্ডার ও অল-রাউন্ডার - বিরাট কোহলি(অধিনায়ক), শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর।
বোলিং বিভাগ - কুলদীপ যাদব, মহম্মদ শামি বা দীপক চাহার, জসপ্রীত বুমরাহ।


Click it and Unblock the Notifications
আম্ফানে পশ্চিমবঙ্গের পাশে সবুজ তোতা ব্যারেটো, ফ্যানেদের জন্যে দিলেন বিশেষ বার্তা

















