
১) প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ
ডিসেম্বরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল

শ্রীলঙ্কা
এরপর নতুন বছরের শুরুতে ঘরের মাঠে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ২০২০ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাট-রোহিতরা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

নিউজিল্যান্ড
শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার পর কঠিন অ্যাওয়ে সিরিজ। ২০২০-র জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে গিয়ে ৫টি টি-টোয়েন্টি খেলবে ভারত।

শ্রীলঙ্কা
ফের ২০২০-র জুনে শ্রীলঙ্কার মাটিতে ৩টি টি-টোয়েন্টি খেলবে মেন ইন ব্লু।

টি-টোয়েন্টি এশিয়া কাপ
এরপর ২০২০-র সেপ্টেম্বরে কোহলির মিশন এশিয়া কাপ। এবার এশিয়া কাপ খেলা হবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে।

প্রতিপক্ষ ইংল্যান্ড
অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপ শুরুর আগে, অক্টোবরে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩টি টি-টোয়েন্টি খেলবে ভারত।

শেষ প্রতিপক্ষ
বিশ্বকাপ অভিযানে নামার আগে ভারতের শেষ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ২০২০-র অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের টি-টোয়েন্টি খেলবে ব্লু-আর্মি।


Click it and Unblock the Notifications


















