বিশ্বকাপে একটিও ম্যাচ জেতেনি যে চার দল

১৯৭৫ সাল থেকে শুরু হওয়া বিশ্বকাপের এবার দ্বাদশতম আসর। ইংল্যান্ডের মাটিতে এই দ্বাদশতম ক্রিকেট বিশ্বকাপের মাঝে, একনজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপে একটিও ম্যাচ জেতেনি যে চার দল

৪) স্কটল্যান্ড- ১৯৯৯, ২০০৭ ,২০১৫ এই তিন বিশ্বকাপে খেলেছে স্কটল্যান্ড দল। প্রতিটি ক্ষেত্রে গ্রুপে সবার নিচে শেষ করেছে তারা। বিশ্বকাপের মঞ্চে সব মিলিয়ে ১৪টি ম্যাচ খেলেছে স্কটিশরা। যার মধ্যে এখনও পর্যন্ত একটিও ম্যাচ জেতার সুযোগ হয়ে ওঠেনি স্কটল্যান্ডের। ২০১৫ বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে জয়ের খুব কাছে পৌঁছে গেলেও শেষ পর্যন্ত ১ উইকেটে ম্যাচ জিতে নেয় আফগানরা।

৩) নামিবিয়া- বিশ্বকাপে আত্মপ্রকাশ ২০০৩ সালে। পুল এ তে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলেছিল নামিবিয়া। ৬ ম্যাচেই হেরে বসে নামিবিয়া। ২০০৩ এর পর অবশ্য আর বিশ্বকাপের যোগ্যতা অর্জন করা হয়নি নামিবিয়ার।

২) বারমুডা- ২০০৭ বিশ্বকাপে আত্মপ্রকাশ। তিন ম্যাচ খেলে তিন ম্যাচে হেরে বসলেও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হওয়া বিশ্বকাপে গ্যালারির সমর্থন আদায় করে নিয়েছিল বারমুডা।বিশ্বকাপের প্রথম ম্যাচের শ্রীলঙ্কার কাছে ২৪৩ রানে হার,এরপর ভারতের বিরুদ্ধে তারা হারে ২৫৭ রানে। গ্রুপের শেষ ম্যাচে চূড়ান্ত নাটকীয়তা, বাংলাদেশের বিরুদ্ধে বারমুডা শেষ ম্যাচ জিতলে পরের পর্বে যাওয়ার সুযোগ পেত ভারত। যদিও বাংলাদেশের কাছে ৭ উইকেটে হেরে বসে তারা।

১)পূর্ব আফ্রিকা- ১৯৭৫ বিশ্বকাপে অতিথি দল হিসেবে বিশ্বকাপ খেলছিল পূর্ব আফ্রিকা।নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলে তিন ম্য়াচেই হেরেছিল দল। পরবর্তী সময়ে ১৯৮৯ সালে পূর্ব আফ্রিকা আইসিসি'র নির্বাসনের মুখে পড়লে তার পরিবর্তে বিশ্বকাপ খেলেছিল কেনিয়া।

[আরও পড়ুন:বিশ্বকাপ ফ্যান্টাসি প্রোমো ক্যাম্পেন, ভবিষ্যদ্বাণী করুন ও নগদ জিতুন ]

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, June 11, 2019, 14:18 [IST]
Other articles published on Jun 11, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+