
অনুশীলন
বুমরার মতে, বড় কোনও সাফল্য পেতে প্রয়োজন নিষ্ঠা ও অনুশীলন। বলেছেন, যে কোনও ম্যাচের আগে নেটে তিনি কয়েকশো বার ইয়র্কার, গুড লেন্থে বল ফেলে গেছেন। আর তাই ম্যাচে সঠিক সময়ে সঠিক জায়গায় বল ফেলতে পেরেছেন বলেই মনে করেন জসপ্রীত বুমরা।

পরিস্থিতি ও পরিবেশ
তা বলে নেটে তো শুধু বল করে গেলেই হল না! কোন পরিস্থিতি এবং কেমন পরিবেশে নতুন ও পুরনো বলে কী ধরনের বল করা প্রয়োজন, তা জানাটাও বোলারদের কাছে ভীষণই গুরুত্বপূর্ণ বলে মনে করেন জসপ্রীত বুমরা। ইংল্যান্ডে আসার আগে কন্ডিশন অনুযায়ী তিনি অনুশীলন করেছেন বলেই জানিয়েছেন ভারতের মিস্ট্রি পেসার।

আইপিএল
ইংল্যান্ড বিশ্বকাপ শুরুর আগেই শেষ হয় আইপিএল। ওই টুর্নামেন্টের সঙ্গে জুড়ে থাকা লেজেন্ডদের পরামর্শ বিশ্বকাপে তাঁর কাজে এসেছে বলেই জানিয়েছেন জসপ্রীত বুমরা।


Click it and Unblock the Notifications



















