কেন গোলাপি বলে দিন-রাতের টেস্ট, জানতে বিস্তারিত পড়ুন

২২ নভেম্বর ইডেন গার্ডেন্সে দেশের প্রথম গোলাপি বলের টেস্টে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। কেমন হবে সেই ম্যাচ? ভারতীয় মাটিতে গোলাপি বলের সিম মুভমেন্ট কেমন হবে? ব্যাটসম্যান ও বোলারের মধ্যে ম্যাচে সুবিধা পাবেন কে? এসব প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে ক্রিকেট বিশ্বে।

কেন গোলাপি বল

কেন গোলাপি বল

অস্ট্রেলিয়ায় প্রথম চালু হয় দিন-রাতের টেস্ট ম্যাচ। সেই ম্যাচে গোলাপি বল ব্যবহার করা হয়। একই ভাবে ভারতেও গোলাপি বলে খেলা হবে দিন-রাতের টেস্ট। কেন দিন-রাতের টেস্ট গোলাপি বলের ব্যবহার, প্রশ্নের উত্তরে এর বিশেষজ্ঞ জানিয়েছেন, ফ্র্যাড লাইটে লাল বল দৃশ্যমান হয় না। সাদা বলের তো প্রশ্নই নেই। সেক্ষেত্র দুই রং-কে মিশিয়ে তৈরি হওয়া গোলাপিকেই দিন-রাতের টেস্টের জন্য নির্ধারিত করা হয়েছে। কারণ ফ্র্যাড লাইনে একমাত্র এই বলই দৃশ্যমান হয়। এবং তা পরীক্ষিত।

পালিশ থাকে দীর্ঘক্ষণ

পালিশ থাকে দীর্ঘক্ষণ

বিশেষজ্ঞদের কথায়, কৃত্রিম আলোয় দৃশ্যমান ও চকচকে রাখার জন্য গোলাপি বল অতিরিক্ত পালিশ করা হয়। গোলাপি চামড়ার আলাদা করে রং করা হয়। মোট তিন থেকে চার বার এই বলে রং দেওয়ার প্রক্রিয়া চলে। সে কারণ লাল বল যত তাড়াতাড়ি বিবর্ণ হয়, তত তাড়াতাড়ি গোলাপি বল খারাপ বা পুরনো হয় না বলেই জানানো হয়েছে। আর সে কারণ গোলাপি বলে সুইং বেশি হয় বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

কত সময়

কত সময়

লাল বল 'র' লেদার দিয়ে তৈরি হয়। তাই তাতে রং ধরে খুব ভালো। শুকোয় তাড়াতাড়ি। তাই লাল বল তৈরি করতে বেশি সময় লাগে না। কিন্তু গোলাপি বলে বেশি কয়েক খেপে রং লাগিয়ে পালিশ করা হয়। তাই এই বল তৈরি করতে সাত থেকে আট দিন সময় লেগে যায় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

রিভার্স সুইং!

রিভার্স সুইং!

ফ্র্যাড লাইটে দৃশ্যমান ও চকচকে রাখার জন্য গোলাপি বলে লাল বলের থেকে অতিরিক্ত পালিশ করা হয়। তাই এই বল সহজে পুরনো হয় না বা রং হারায় না। মোটামুটি গোলাপি বলের পালিশ ৩০ ওভার আস্ত থাকে। তাই এই বলে রিভার্স-র পরিবর্তে সুইং বেশি হওয়ার কথা। অনেক ক্ষেত্রি রিস্ট স্পিনাররা গোলাপি বলে লাভবান হতে পারেন বলে বিশেষজ্ঞদের মত।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, November 19, 2019, 20:24 [IST]
Other articles published on Nov 19, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+