
শন পোলক
দক্ষিণ আফ্রিকার অন্যতম তারকা ক্রিকেটার শন পোলক ক্রিকেটকে বিদায় জানানোর পর দীর্ঘ দিন গল্ফের সঙ্গে যু্ক্ত। বেঙ্গালুরুতে শুরু হতে চলা লুইস ফিলিপ কাপ প্রো-এম গল্ফ টুর্নামেন্টে অংশ নেবেন পোলক। গল্ফের এই প্রতিযোগীতায় অংশ নেওয়ার বিষয়ে পোলক বলেন, ‘ভারতে আবার পুরনো বন্ধু কপিল, মহেলাদের সঙ্গে দেখা করতে পারব জেনে দারুণ লাগছে।'

মহেলা জয়বর্ধনে
শন পোলকের মতোই এই প্রতিযোগীতায় অংশ নেবেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার মহেলা জয়বর্ধনে। জয়বর্ধনে বলেন, ‘ক্রিকেটকে বিদায় জানানোর পর এই গল্ফই আমার প্রতিযোগীতায় নামার মানসিকতা বজায় রেখেছে।'

ভিভ রিচার্ডস
বির্ধ্বংশী এই ক্রিকেটারকে চেনেন না এমন ক্রিকেটপ্রেমী একটাও খুঁজে পাওয়া মুশকিল। ওয়েস্ট ইন্ডিজের সোনার সময়ে অন্যতম স্তম্ভ ছিলেন স্যার আইজ্যাক ভিভিয়ান আলেক্সজান্ডার রিচার্ডস। ১৯৭৫ এবং ১৯৭৯ বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্য ছিলেন তিনি। অনেকেই জানেন না ১৯৭৪ ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচগুলিতে অ্যান্টিগা এবং বারমুডার হয়ে মাঠে নেমেছিলেন ভিভ।

যুজবেন্দ্র চহাল
বর্তমান ভারতীয় দলের স্পিন বিভাগের অন্যতম স্তম্ভ যুজবেন্দ্র চহাল। অনেকেই জানেন না পেশাদার ক্রিকেটে আসার আগে একজন দাবাড়ু ছিলেন চহাল। ২০০৩ এশীয় যুব চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। অনূর্ধ্ব-১২ যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপেও গ্রীসে অংশ নিয়েছিলেন তিনি।

জন্টি রোডস
ক্রিকেটের পাশাপাশি হকিটাও ভালই খেলেন জন্টি। ১৯৯২ অলিম্পিকে যোগ্যতা অর্জনকারী পর্বে দক্ষিণ আফ্রিকার হকি দলের সদস্য ছিলেন তিনি। সে বার দক্ষিণ আফ্রিকা যোগ্যতা অর্জন করতে না পারলেও ১৯৯৬ সালে দক্ষিণ আফ্রিকা অলিম্পিকে হকিতে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করে। কিন্তু হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ছিটকে যান রোডস।


Click it and Unblock the Notifications




















