অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে আবেগতাড়িত বেন স্টোকস, কী বললেন বাঁ-হাতি

'এটা আমাদেরই বিশ্বকাপ'।

মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শোচনীয় হারের পর এমনটাই জানালেন আবেগপ্রবণ বেন স্টোকস। সমর্থকদের উদ্দেশে তাঁর বার্তা, এখান থেকে পিছিয়ে আসবে না ইংল্যান্ড দল। বরং ভারতকে হারিয়ে বিশ্বকাপের নক আউটে স্টেজে তাঁরা পৌঁছবেন বলেই দাবি করেছেন ইংল্যান্ডের অল রাউন্ডার।

মঙ্গলবার ঐতিহাসিক লর্ডসে চির শত্রু অস্ট্রেলিয়ার কাছে ৬৪ রানে হেরেছে ইংল্যান্ড। বাকি ব্যাটসম্যান অজি বোলারদের সামনে আত্মসমর্পণ করলেও লড়েন একমাত্র বেন স্টোকস। একদিক ধরে রেখে ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ইংরেজ অল-রাউন্ডার। মিচেল স্টার্কের বিষাক্ত ইন সুইং ইয়র্কারে বোল্ড না হলে হয়তো ইংল্যান্ডের পক্ষে ম্যাচ বের করলেও করতে পারতেন স্টোকস। তা বুঝেছিলেন বলেই আউট হওয়ার পর রাগে ব্যাট মাটিতে ফেলে তাতে লাথি মারেন বেন।

কিন্তু তা বলে হার মানতে রাজি নন ইংল্যান্ডের অল-রাউন্ডার। ৩০ জুন ভারত ও ৩ জুলাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিতে বিশ্বকাপের নক-আউট স্টেজে পৌঁছতে চায় ইংল্যান্ড। বেন স্টোকসের কথায়, এখন যা পরিস্থিতি তা ইংল্যান্ড ক্রিকেটের পক্ষে খুব একটা ভালো সময় নয়। কিন্তু তাঁরা ঘুরে দাঁড়াবেনই বলে সমর্থকদের আশ্বস্ত করেছেন বেন স্টোকস।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, June 26, 2019, 13:43 [IST]
Other articles published on Jun 26, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+