সবসময়েই টুইটারে সচল থাকেন বীরেন্দ্র সেওয়াগ। বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে টুইট করতেই থাকেন তিনি। যা 'বীরুপন্তি' বলেই নেটিজেনদের মধ্যে খ্যাত।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুরে একদিনের ম্যাচের সময় তিনি এই টুইটটি করেছিলেন। যাতে উত্তরপ্রদেশের হিন্দিতে প্রচলিত 'বাকিতি' শব্দটি ব্যবহার করেছিলেন তিনি। এটি আসলে একটি প্রচলিত গালি। যার অর্থ প্রচুর অর্থহীণ প্রলাপ। বীরু লিখেছিলেন , কানপুরে পৌঁছে গেছি, কিন্তু যথেষ্ট পরিমাণ কানপুরিয়া বকবক শুনতে পারছি না। কারোর কাছে কানপুরিয়া বকবক থাকলে জানান।
Reached Kanpur , can't get enough of Bakaiti that Kanpur offers. Share your best Kanpuriya #Bakaiti , Kanpuriya Style
— Virender Sehwag (@virendersehwag) October 28, 2017
এর উত্তরে বিভিন্ন মজাদার উত্তর পান নজফগড়ের নবাব। কেউ লেখেন কানপুর সম্পর্কে আর কী বলব , এখানের সব কিছুই বদনাম।
हमसे कोई 'कानपुर' परिचय पूछे तो बस इत्ता ही कहेंगे -- * कानपुर १ ऐसा शहर है जहाँ की 'कुल्फी' तक 'बदनाम' होती है ।
— Tripathi Shivam (@Itripathishivam) October 28, 2017
কেউ আবার নিজের অভিযোগ জানিয়ে বলেন ট্রেনে কীভাবে তাঁর বন্ধুর চুরি হয়ে যাওয়া সোনার চেন উদ্ধার করবেন।
Please help my friend @karuneshpathak Who has lost Gold ornament in while travelling by train.
— Rajeev Bhatt (@rajeevbhatt) October 30, 2017
তবে বীরুকে সবচেয়ে মোক্ষম জবাব দেন ইউ পি পুলিশের পক্ষ থেকে রাহুল শ্রীবাস্তব। তিনি জানান এই ধরণের 'বাকিতি' জানতে হলে সোজা ১০০ নম্বরে ফোন করুন কিম্বা ইউপি পুলিশের টুইটারে হ্যান্ডেলে টুইট করুন।