বিশ্বকাপে মিলে গেল ক্রিকেট ও ফুটবল।
বিশ্বকাপের জন্য তাঁকে ও তাঁর দলকে সমর্থন করায় জার্মানি তথা ব্রায়ান মিউনিখের ফুটবল লেজেন্ড থমাস মুলারকে ধন্যবাদ জানালেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।
৫ জুন অর্থাৎ বুধবার সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত। তার আগে বন্ধু বিরাট কোহলি এবং তাঁর দলকে টুইটারে শুভেচ্ছা জানাতে ভোলেননি জার্মানি তথা ব্রায়ান মিউনিখ ক্লাবের ফুটবল লেজেন্ড থমাস মুলার।
I wish all participants of the Cricket #WorldCup2019 good luck & thrilling matches. Especially I cross my fingers for @imVkohli, the captain of the Indian team. Hes a fan of @DFB_Team and supported it multiple times in the past 🏏✊😃 #Cricket #GermanyCheersForIndia #esmuellert pic.twitter.com/hwS4apAlIE
— Thomas Müller (@esmuellert_) June 3, 2019
পরনে ইন্ডিয়া লেখা টি-সার্ট, কাঁধে ব্যাট নিয়ে নিজের ছবি পোস্ট করে, ইংল্যান্ড বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দলকে গুড-লাক জানানোর পর বিরাট কোহলি এবং টিম ইন্ডিয়াকে নিয়ে বেশিই আগ্রহ দেখান মুলার। জার্মান ফুটবলার লিখেছেন, কোহলি তাঁর ক্লাব ব্রায়ান মিউনিখের মস্ত বড় ফ্যান। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বহু ম্যাচে বুন্দেশলিগার ওই বড় দলের হয়ে গলে ফাটিয়েছেন বলেও দাবি করেছেন থমাস মুলার।
Thank you Thomas! 😊 https://t.co/vapwNrn5A8
— Virat Kohli (@imVkohli) June 4, 2019
সোশ্যাল মিডিয়ায় বহুল চর্চিত হওয়া মুলারের টুইটে রি-টুইট করে জার্মান বন্ধুকে ধন্যবাদ জানান টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। উল্লেখ্য, বুধবার সাউদাম্পটনে ইংল্যান্ড ও বাংলাদেশের বিরুদ্ধে হেরে ঘুরে দাঁড়াতে মরিয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামছে ভারত। তার আগে থমাস মুলার ও বিরাট কোহলির মধ্যে এই টুইট বিনিময় চাপের মধ্যেও ভারতীয় সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছে।