টি-টোয়েন্টিতে সর্বাধিক রান সংগ্রাহক ৫ ক্রিকেটার কাঁরা, জেনে নিন

கொல்கத்தாவுக்கு மூன்றாவது வெற்றி... முதலிடம் பிடித்தது ...

আর কয়েকদিন পরেই ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। তার আগে দেখে নেওয়া যাক, ২০ ওভারের ক্রিকেটে সেরা পাঁচ রান সংগ্রাহক কাঁরা।

পাঁচে ম্যাকুলাম

পাঁচে ম্যাকুলাম

নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক তথা টি-টোয়েন্টি স্পেশালিস্ট ব্রেন্ডান ম্যাকুলাম এই তালিকায় রয়েছেন পঞ্চম স্থানে। ৭১টি টি-টোয়েন্টি ম্যাচে ৩৫.৬৬-র গড়ে ২১৪০ রান করেছেন তিনি।

চারে মালিক

চারে মালিক

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক ১১১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যা এখনও পর্যন্ত রেকর্ড। ২২৬৩ রান যুক্ত আছে তাঁর নামের পাশে।

তিনে গাপটিল

তিনে গাপটিল

নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল তালিকার তৃতীয় স্থানে রয়েছেন। টি-টোয়েন্টিতে ৩৩.৫৭-র গড়ে ২২৮৩ রান করেছেন তিনি।

দুই-এ রোহিত

দুই-এ রোহিত

ক্রিকেটের সব ফম্যাটেই বিশ্বের প্রথম দশ জন ব্যাটসম্যানের অন্যতম, ভারতের রোহিত শর্মা এই মুহূর্তে কেরিয়ারের সেরা ফর্মে রয়েছেন। ওয়ান ডে, টি-টোয়েন্টি তো বটেই, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমবার টেস্টে ওপেন করতে নেমে একটি দ্বিশতরান সহ তিনটি শতরান হাঁকিয়েছেন হিটম্যান। ২০ ওভারের ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকাতেও দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত। টি-টোয়েন্টি কেরিয়ারে ৩২.৪৫-র গড়ে ২৪৩৪ রান রয়েছে ভারতের সহ অধিনায়ক।

শীর্ষে বিরাট

শীর্ষে বিরাট

ক্রিকেটের সব ফর্ম্যাটে একের পর এক রেকর্ড ভেঙে চলা ভারত অধিনায়ক বিরাট কোহলি রয়েছেন তালিকার শীর্ষে। ৬৭টি টি-টোয়েন্টি ইনিংসে ২৪৫০ রান করেছেন বিরাট। তাঁর ব্যাটিং গড় ৫০। ওয়ান ডে এবং টেস্টেও ৫০-র বেশি গড়ে রান করেছেন কোহলি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, October 28, 2019, 19:17 [IST]
Other articles published on Oct 28, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+