ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে শাহরুখের ত্রিনবাগো নাইট রাইডার্স কতবারের চ্যাম্পিয়ন জেনে নিন

১৮ অগাস্ট থেকে শুরু ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। আরও একবার ক্রিকেট ফ্যানদের চোখ থাকবে ত্রিনবাগো নাইট রাইডার্সের উপর। ফ্র্যাঞ্চাইজির মালিক শাহরুখ খান, তাই বিশ্বজুড়ে এই দলের আলাদা জনপ্রিয়তা রয়েছে। তবে শুধু ফ্র্যাঞ্চাইজি মালিকের নামের জোরেই নয়, পারফর্ম্যান্সের জোরেও এই দল সুনাম কামিয়েছে।

টুর্নামেন্টের ইতিহাসে ত্রিনবাগো নাইট রাইডার্স কতবারের চ্যাম্পিয়ন

টুর্নামেন্টের ইতিহাসে ত্রিনবাগো নাইট রাইডার্স কতবারের চ্যাম্পিয়ন

টুর্নামেন্টের ইতিহাসে ত্রিনবাগো নাইট রাইডার্স তিনবারের চ্যাম্পিয়ন হয়েছে। ২০১৫ সালে ফ্র্যাঞ্চাইজিটি ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো রেড স্টিল নামে পরিচিত ছিল। পরে নাম পাল্টায়। সেই সময় বার্বাডোজ ত্রিডেন্সকে হারিয়ে ফ্র্যাঞ্চাইজি প্রথমবার সিপিএল চ্যাম্পিয়ন হয়েছিল।

টানা দুবার চ্যাম্পিয়ন ত্রিনবাগো

টানা দুবার চ্যাম্পিয়ন ত্রিনবাগো

এরপর ২০১৭ ও ২০১৮ সালে টানা দুবার ত্রিনবাগো নাইট রাইডার্স সিপিএল চ্যাম্পিয়ন হয়েছে। ২০১৭ সালে সেন্ট কিটস অ্যান্ড নেভিস দলকে হারিয়ে ত্রিনবাগো চ্যাম্পিয়ন হয়েছিল। পরের বছর গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সকে হারিয়ে দলটি ফের সিপিএল জেতে।

দুবার তৃতীয় স্থান পেয়েছে ত্রিনবাগো

দুবার তৃতীয় স্থান পেয়েছে ত্রিনবাগো

২০১৬ ও ২০১৯ সালে তৃতীয় প্লে-অফ খেলেছে দল। দুবছরই তৃতীয় স্থানে শেষ করে ত্রিনবাগো। ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের সীমিত ওভারের অধিনায়ক কাইরন পোলার্ডের অধিনায়কত্বে ত্রিনবাগো নাইট রাইডার্স দল তৃতীয় স্থান পেয়েছিল।

একনজরে সাত মরসুমের পারফর্ম্যান্স

একনজরে সাত মরসুমের পারফর্ম্যান্স

২০১৩ ও ২০১৪ সালে চার নম্বর, ২০১৫ সালে চ্যাম্পিয়ন, ২০১৬ সালে তৃতীয় স্থান, ২০১৭ ও ২০১৮ সালে চ্যাম্পিয়ন, ২০১৯ সালে ফের তৃতীয় স্থান পায় ত্রিনবাগো নাইট রাইডার্স।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি ত্রিনবাগো নাইট রাইডার্সে অধিনায়ক কে?

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, August 6, 2020, 14:44 [IST]
Other articles published on Aug 6, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+