ওভাল টেস্টে হার, রাহুল-পন্থের লড়াই, ইংল্যান্ডে ভরাডুবি - কে কী বলছেন টুইটারে

ওভালে পঞ্চম তথা সিরিজের শেষ টেস্টে ১০৬ রানে পরাজয়ে ইংরেজদের বিরুদ্ধে ভারত ৪-১ ফলে সিরিজ হেরেছে। তবে একেবারে শেষ দিনে এসে কেএল রাহুল ও ঋষভ পন্থের দুর্দান্ত প্রতিরোধে ভারতের জন্য আশার সঞ্চার হয়েছিল। কিন্তু আদিল রশিদের বলে তাঁরা দুজন ফিরতেই দ্রুত ভারতের ব্যাটিং লেজ ছেঁটে ফেলে ইংরেজ বোলাররা।

এরকম লজ্জাজনক ফলে সিরিজ হারার পর প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে, ক্রিকেট বিশেষজ্ঞ, ধারাভাষ্যকার, ক্রিকেট ভক্তরা নানা করম প্রতিক্রিয়া ব্যাক্ত করেছেন সোশ্যাল মিডিয়ায়। ভারেতর ৪-১ হারের পরও প্রথমে রাহানে ও পরে পন্থ কে নিয়ে রাহুলের লড়াইয়ের প্রশংসা হয়েছে। ইংল্যান্ডের মাটিতে প্রথম ভারতীয় উইকেটকিপার পন্থ শতরান পেয়েছেন। প্রশংসা কুড়িয়েছেন তিনিও।

তবে টুইটারে ভারতীয় ভক্তরা নিশানা করেছেন কোচ শাস্ত্রীকে। এরপর সামনে রয়েছে অস্ট্রেলিয়া সিরিজ। তার আগেই শাস্ত্রীকে দায়িত্ব থেকে সরানোর দাবি উঠেছে। বিশেষত সিরিজ শুরুর আগে বর্তমান দলকে গত ১৫-২০ বছরের সেরা দল বলে দাবি করার পর এই ফল হওয়ায় কাঠগড়ায় তোলা হচ্ছে তাঁকে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, September 12, 2018, 15:42 [IST]
Other articles published on Sep 12, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+