বিশ্বকাপে টেস্ট ক্রিকেটকে প্রোমেট করলেন ধোনি, মন্থর ইনিংসে সমালোচনার মুখে মাহির ব্যাটিং

প্রতিপক্ষ আফগানিস্তান, নির্ধারিত পঞ্চাশ ওভারের শেষে তাঁদের বিরুদ্ধে ভারতের স্কোর ২২৪/৮!

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া পাকিস্তানকে হারানোর পর আইসিসি'র ক্রমতালিকার দশ নম্বর দল আফগানিস্তানের বিরুদ্ধে কোহলিদের ব্যাটিং কার্ডের এমন হতশ্রী চিত্র দেখতে হবে,সত্যিই আন্দাজ ছিল না। এ কোন অশনি সংকেত!

বিশ্বকাপে টেস্ট ক্রিকেটকে প্রোমেট করলেন ধোনি, মন্থর ইনিংসে সমালোচনার মুখে মাহির ব্যাটিং

তার চেয়ে বড় কথা মিডল অর্ডারে ধোনির স্ট্রাইক রেট। বিশ্বকাপে দস্তানা হাতে ছন্দে রয়েছেন,কিন্তু ব্যাটিং?

তিনশো বেশি ওয়ান ডে খেলার অভিজ্ঞতা রয়েছে, ব্যাটিংয়ে কখন গিয়ার পাল্টাতে হবে সেটা মাহিকে নতুন করে বলে দিতে হবে না। ৫২ বল খেলে ধোনির এদিন সংগ্রহ মাত্র ২৮! মাহির ব্যাটের পাশে এই স্কোর বড়ই বেমানান। কিন্তু কঠিন বাস্তব এটাই যে ৫২ বল খেলে মাত্র তিনটি মাত্র চার হাঁকিয়েছেন ধোনি।স্ট্রাইক রেট ৫৩!

ইংল্যান্ড বিশ্বকাপে এসে তবে কি ফর্ম ভুললেন? সাউদাম্পটনের মন্থর ইনিংসের পর প্রশ্ন কিন্তু উঠছেই। ধোনির মন্থর ইনিংসের কারণে ম্যাচ হেরে বসেছে ভারত,অতীতে এমন উদাহরণ রয়েছে। বিশ্বকাপে আজ এবার আফগান ম্যাচ হারলে তাঁকেই কাঠগড়ায় তুলবে ক্রিকেট দুনিয়া।

এদিন আউটও হলেন স্টাম্পড হয়ে, সেটাও ধোনি সুলভ নয়, রশিদের বলে উইকেটের অনেকটা বাইরে এসে চালিয়ে খেলতে গিয়ে উইকেট ছুঁড়ে দিয়ে এলেন তিনি।

ইতিমধ্যেই মাহিকে নিয়ে ট্রোলও শুরু হয়েছে। ধোনির কেরিয়ারের অন্যতম মন্থর ইনিংস দেখে টুইটে ক্রিকেটভক্তরা লিখেছেন, বিশ্বকাপ খেলতে গিয়ে টেস্ট ক্রিকেটকে প্রোমোট করে এলেন মাহি!

একনজরে চলতি বিশ্বকাপে ধোনির ফর্ম-

১) প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা- ৩৪ রান(৪৬ বলে)

২)প্রতিপক্ষ অস্ট্রেলিয়া- ২৭ রান(১৪ বলে)

৩) প্রতিপক্ষ পাকিস্তান- ১ রান(২ বলে)

৪) প্রতিপক্ষ আফগানিস্তান-২৮ রান(৫২ বলে)

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, June 22, 2019, 19:31 [IST]
Other articles published on Jun 22, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+