|
প্রেসিডেন্ট সৌরভকে কাঠগড়ায় তুলে কী লিখলেন ফ্যানরা
স্টেডিয়ামের বাইরে এই পরিবেশের ছবি ভাইরাল হতেই ম্যাচ হওয়া নিয়ে ক্ষোভে ফেটে পরেছেন ফ্যানেরা। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে কাঠগড়ায় তুলেছেন নেটিজেনরা। শনিবারের পর দিল্লির দূষণের অবনতি দেখে সৌরভকে উদ্দেশ করে এক ক্রিকেট ভক্ত লিখেছেন, 'এবার অন্তত একটু ভাবুন! এখনও সময় রয়েছে, ম্যাচ বাতিল করুন!'

সৌরভকে চিঠি পরিবেশবিদদের
ক্রিকেটারদের স্বাস্থ্যের কথা মনে করিয়ে দিয়ে পরিবেশবিদরা সৌরভকে আগেই চিঠি দিয়েছেন। সেই চিঠিতে বোর্ড প্রেডিসেন্টের কাছে মাত্রাতিরিক্ত দূষণে কারণে দিল্লি থেকে ম্যাচ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছিল। সৌরভ পরে যদিও দিল্লিতেই ম্যাচ হবে বলে জানিয়ে দেন।
|
ফ্যানেদের ক্ষোভ
রবিবার স্টেডিয়ামের বাইরের দূষণ ও বৃষ্টির কারণ তৈরি হওয়া ধোঁয়াশার ছবি পোস্ট করে নেটিজেনদের অনেকে লিখেছেন, 'এখনও ম্যাচ না থামালে বড় লজ্জার মুখে পড়তে চলেছে ভারত। টিভির পর্দায় দিল্লির দূষণের এই ছবি গোটা বিশ্ব দেখবে। বোর্ড কি সেটাই চাইছে! বিসিসিআইয়ের পরিণতিবোধ দেখে অবাক !'

দিল্লির দূষণের কারণে অতীতে মুখ পুড়েছে ভারতের
বছর দুই আগে ২০১৭ সালে দিল্লিতে টেস্ট ম্যাচ খেলতে এসে মুখে পরিবেশ দূষণ রোধক মাস্ক পরে ম্যাচ খেলেছিল শ্রীলঙ্কা। সেই ঘটনায় দূষণ নিয়ে ভারতের মুখ পুড়েছিল।


Click it and Unblock the Notifications



















