চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বিজয় শঙ্কর, পরিবর্ত মায়াঙ্ক আগরওয়াল!

শিখর ধাওয়ানের পর বিজয় শঙ্কর। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আরও এক ভারতীয় ক্রিকেটার। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে হারের পর সোমবার সকালের এই খবর যে ভারতীয় ক্রিকেট দলের কাছে বড়সড় ধাক্কা, সে ব্যাপারে কোনও সন্দেহ নেই। পায়ের পাতায় চোটের কারণে নক আউট পর্ব শুরুর ঠিক আগে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া বিজয়ের পরিবর্তে ভারতীয় দলে তরুণ মায়াঙ্ক আগরওয়াল যোগ দিতে পারেন বলে বিসিসিআই সূত্রে খবর।

বিশ্বকাপ চলাকালীনই নেটে ব্যাট করার সময় জসপ্রীত বুমরার বল লেগে পায়ের পাতায় চোট পান ভারতীয় অল রাউন্ডার বিজয় শঙ্কর। কোনওমতে সেই চোট সারিয়ে ভারতীয় জার্সিতে চলতি বিশ্বকাপে তিনটি ম্যাচও খেলেন বিজয় শঙ্কর। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার আগে নেটে ব্যাট করার সময় জসপ্রীত বুমরার বিষাক্ত ইয়র্কার বিজয় শঙ্করের পায়ের পাতার চোটগ্রস্ত জায়গায় আবারও আঘাত করে বলে বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে। এখন বিজয়ের পায়ের যা পরিস্থিতি, তাতে তাঁর না খেলাটাই বুদ্ধিমানের কাজ। তাই ওই তরুন অল রাউন্ডারকে দেশে ফেরানো হচ্ছে বলে বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে।

খবরটা ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে পৌঁছয় রবিবার সকালেই। এজবাস্টনে ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যানের সঙ্গে টস করতে যাওয়ার ঠিক আগে বিজয়ের চোট যে গুরুতর, তা ভারত অধিনায়ক বিরাট কোহলিকে জানান দলের ফিজিও। তখনই তরুণ অল রাউন্ডারের পরিবর্তে ঋষভ পন্থকে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে রাখার সিদ্ধান্ত নেন বিরাট। এজবাস্টনে তরুণ ঋষভের খেলায় সন্তুষ্টও হন টিম ইন্ডিয়ার অধিনায়ক। কিন্তু বিজয় শঙ্করের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়াও যে ভারতের কাছে বড় ধাক্কা, তাও স্বীকার করেছেন কোহলি। সেই সঙ্গে বিজয়ের খেলার প্রশংসাও করেছেন ভারতের অধিনায়ক।

বিজয় শঙ্করের পরিবর্তে ওপেনার মায়াঙ্ক আগরওয়ালকে নেওয়ার জন্য আইসিসি-র টুর্নামেন্ট টেকনিক্যাল কমিটির কাছে আবেদন করেছে বিসিসিআই। সবকিছু ঠিকঠাক থাকলে সোমবার রাতেই মায়াঙ্ক ভারতীয় দলের সঙ্গে যুক্ত হতে পারেন বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার এজবাস্টনেই বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামছে টিম ইন্ডিয়া। তার আগে বিজয় শঙ্করের চোটের খবরে কিছুটা হলেও অস্বত্বিতে বিরাট কোহলিরা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, July 1, 2019, 14:31 [IST]
Other articles published on Jul 1, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+