জাগরণে তো বটেই, শয়নে-স্বপনেও গোলাপি বল দেখতে শুরু করেছেন ভারতীয় ক্রিকেটাররা। তার জ্বলন্ত উদাহরণ ব্যাটসম্যান অজিঙ্ক রাহানে। যিনি নাকি ঘুমিয়েও গোলাপি বলের স্বপ্ন দেখছেন! এমন দাবি টিম ইন্ডিয়ার টেস্ট দলের সহ-অধিনায়কের নিজের।
২২ নভেম্বর কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে দেশের প্রথম দিন-রাতের আন্তর্জাতিক টেস্ট অনুষ্ঠিত হতে চলেছে। নতুন এই ফর্ম্যাটে খেলতে নামার আগে ভারতীয় ক্রিকেটারদের অনুশীলন চলছে বেশ কিছুদিন আগে থেকে। ফ্রাড লাইটে গোলাপি বলে টেস্ট খেলার জন্য যে ভারতীয় ক্রিকেটাররা মুখিয়ে আছেন, তা তাঁদের প্রতিক্রিয়াতেই ধরা পড়ে।
View this post on InstagramAlready dreaming about the historic pink ball test 😊
A post shared by Ajinkya Rahane (@ajinkyarahane) on
ইন্দোরে বাংলাদেশকে প্রথম টেস্টে হারানোর পর দিন-রাতের টেস্ট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন টিম ইন্ডিয়াপ অধিনায়ক বিরাট কোহলি। এবার দলের সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে করলেন এক মজার কাজ। গোলাপি বলের পাশে নিজের ঘুমন্ত অবস্থার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এই ভারতীয় ব্যাটসম্যান। ওপরে লেখেন, 'ঐতিহাসিক গোলাপি বলের টেস্ট খেলার জন্য স্বপ্ন দেখতে শুরু করেছি।'
অজিঙ্ক রাহানের ওই পোস্ট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাঁর সঙ্গে মসকরা করার সুযোগ ছাড়েননি টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও দলের সীমিত ওভারের ওপেনার শিখর ধাওয়ান। রাহানের ছবিতে বিরাটের মন্তব্য, 'মাইস পোজ জিঙ্কসে'। অন্যদিকে ধাওয়ান লিখেছেন, 'সপনে মে পিক খিচ গেয়ি'।