মাঠে নামার আগে নতুন কমলা জার্সিতে ধোনি-কোহলিদের কেমন লাগছে দেখে নিন

শুক্রবার অবশেষে প্রকাশ পেল ভারতের কমলা জার্সি। এই জার্সি পরেই রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলবে ভারতীয় দল।

জার্সি গৈরিকীকরণ নিয়ে সাম্প্রতিক সময় বিতর্কও তৈরি হয়। তবে সব বিতর্ক ছাপিয়ে গেরুয়া জার্সিতেই এজবাস্টনে ইংল্যান্ড ম্যাচে মাঠে নামতে দেখা যাবে ভারতকে।

সদ্য প্রকাশিত নতুন কমলা জার্সিতে ধোনি-কোহলিদের কেমন লাগছে দেখে নিন-

জার্সি প্রকাশের ফটোসেশনের ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। শুক্রবার কোহলিদের নতুন গেরুয়া জার্সির আনুষ্ঠানিক প্রকাশের পরই মহম্মদ শামি টুইটে সেই জার্সির কয়েক ঝলকের ছবি পোস্ট করেন। ছবিতে শামির সঙ্গী ছিলেন লোকেশ রাহুল।

জার্সি নম্বর ১১(শামি) ও জার্সি নম্বর ১(লোকেশ রাহুল)-এর সেই ছবি ইতিমধ্যেই হাজার হাজার ভারতীয় ক্রিকেট ফলোয়ার্সরা রিটুইট করেছেন। টুইটে ছবি পোস্ট করে শামি লেখেন, নতুন জার্সিতে ম্যাচের জন্যে একেবারে প্রস্তুত।

শামির পাশাপাশি ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল ছবি পোস্ট করে লিখেছেন নতুন জার্সিতে মাঠ কাঁপাতে নামছে ভারত!

ভুবি ও জসপ্রীত বুমরাহ টুইটে নতুন জার্সিতে পেস ব্রিগেডের ছবি পোস্ট করেছেন। সেখানে শামি, ভুবি ও বুমরাহকে নতুন গেরুয়া জার্সিতে এক ফ্রেমে পাওয়া গিয়েছে।

প্রসঙ্গত নতুন জার্সির ছবিগুলির মধ্যে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে, কোহলি-ধোনির ছবি। ভারতের বর্তমান ও প্রাক্তন অধিনায়ককে প্রথমবার অভিনব গেরুয়া জার্সিতে দেখে লাইক, কমেন্ট, রিটুইটে ঝড় তুলে ছবি ভাইরাল করেছে নেটিজেনরা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, June 29, 2019, 11:14 [IST]
Other articles published on Jun 29, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+