বিশ্বকাপে আবারও রেকর্ডের সামনে বিরাট, এবার সচিন-লারাকে টপকানোর পালা

ইংল্যান্ডের মাটিতে চলতি বিশ্বকাপের পাক ম্যাচে ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম ১১ হাজার গণ্ডি ছুঁয়ে বিশ্বরেকর্ড গড়েছেন। এবার আফগান ম্যাচে আরও এক রেকর্ডের দোরগোড়ায় বিরাট।

শনিবার টুর্নামেন্টে নিজেদের পঞ্চম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। সেই ম্যাচে ১০৪ রান হাঁকাতে পারলে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২০ হাজার রানের মালিক হতে পারেন কোহলি।

এই মুহূর্তে ক্রিকেটের তিন ফর্ম্যাট মিলিয়ে ৪১৫ ইনিংসে(১৩১ টেস্ট, ২২২টি ওয়ান ডে, ও ৬২টি টি-টোয়েন্টি) ১৯ হাজার ৮৯৬ রান রয়েছে বিরাটের। সেখানেই ক্রিকেটের দুই কিংবদিন্ত সচিন তেন্ডুলকর ও ব্রায়ান লারা ৪৫৩ ইনিংস খেলে আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রানের গণ্ডি ছুঁয়েছিলেন। এই তালিকায় সচিন-লারার পরেই রয়েছেন অজিদের প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। ৪৬৮ ইনিংস খেলে ২০ হাজার রানের গণ্ডি ছুঁয়েছিলেন পন্টিং।

সেখানেই সচিন-লারার থেকে অনেক কম ইনিংসেই ২০ হাজার আন্তর্জাতিক রান হাঁকানোর সুযোগ রয়েছে বিরাটের। রশিদ খানদের বিরুদ্ধে শনিবার ১০৪ রান হাঁকালেই আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২০ হাজার রানের মালিক বনে যেতে পারে ভারত অধিনায়ক। প্রসঙ্গত চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় রান না পেলেও অস্ট্রেলিয়া ম্যাচে ৮২ রানের দামি ইনিংস খেলেন কিং কোহলি। এরপর পাকিস্তান ম্যাচে ৭৭ রানের ইনিংস খেলে ব্যাট হাতে ছন্দে রয়েছেন ভারত অধিনায়ক।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, June 21, 2019, 13:06 [IST]
Other articles published on Jun 21, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+