বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে ৫৭ রান হাঁকালেই রেকর্ডবুকে নাম তুলে ফেলবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ২২৯টি ওয়ান ডে ম্যাচ খেলে কোহলির সংগ্রহ ১০৯৪৩ রান। এদিন আর মাত্র ৫৭ রান করলেই ওয়ান ডে'তে এগারো হাজার রানের ক্লাবে ঢুকে পড়বেন ভারত অধিনায়ক।
সেক্ষেত্রে ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম ১১ হাজার রান করার রেকর্ডের দোরগোড়ায় বিরাট। ওডিআই ক্রিকেটে সবচেয়ে কম ২৭৬ ইনিংস খেলে এগারো হাজার রানের ক্লাবে ঢুকে পড়েছিলেন ক্রিকেটঈশ্বর সচিন তেন্ডুলকর। এদিন ৫৭ রান করলে, ২২২তম ইনিংসেই এই কীর্তি গড়ার দোরগোড়ায় বিরাট কোহলি
১)সচিন তেন্ডুলকর -২৭৬ ইনিংস(২৮৪ ম্যাচ) খেলে ১১ হাজারের ক্লাবে প্রবেশ লিটল মাস্টারের
২)রিকি পন্টিং- ২৮৬ ইনিংস(২৯৫ ম্যাচ) খেলে ১১ হাজারের ক্লাবে প্রবেশ প্রাক্তন অজি অধিনায়কের
৩)সৌরভ গঙ্গোপাধ্যায়- ২৮৮ ইনিংস( (২৯৮ ম্যাচ) খেলে ১১ হাজারের ক্লাবে প্রবেশ প্রাক্তন ভারত অধিনায়কের
উল্লেখ্য এর আগে ওয়ান ডে'তে দ্রুততম ১০ হাজার রানের বিশ্বরেকর্ড রয়েছে বিরাটের। ২১৩ ম্যাচে ২০৫ ইনিংস খেলে এই মাইলস্টোন গড়েছিলেন বিরাট। ২০১৮ সালে ভাইজ্য়াকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৫৭ রানে ইনিংস খেলেন কোহলি। সেই ম্যাচেই দ্রুততম ১০ হাজার রানের ক্লাবে ঢুকে পড়েছিলেন বিরাট।