১১ বছর পর ওল্ড ট্রাফোর্ডে দুই মহা খেলোয়াড়ের পুনর্মিলন

আর কয়েক ঘণ্টার মধ্যেই ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে চলতি বিশ্বকাপের সেমি ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। ম্যাচ ঘিরে যেমন উন্মাদনা তুঙ্গে, তেমনই ম্যাচের সঙ্গে জড়িয়ে আছে এমন কিছু আবেগ যা দুই দলের প্রতিদ্বন্দ্বিতার থেকেও অনেক বেশি দামী।

সেই আবেগের ইতিহাস জানতে হলে ফিরে যেতে হবে ১১ বছর আগের টুর্নামেন্ট, অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে। যেবার চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই দলের নেতা ছিলেন চলতি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। আর উল্লেখযোগ্য ভাবে এই বিশ্বকাপের প্রথম সেমি ফাইনালে যে দলের বিরুদ্ধে বিরাট বাহিনীর লড়াই, সেই নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ১১ বছর আগের ওই টুর্নামেন্টে ব্ল্যাক ক্যাপ দলের নেতা ছিলেন।

২০০৮ সালে মালেশিয়ার কুয়ালালামপুরে আয়োজিত ওই অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমি ফাইনালেই মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৫ রান তোলে কিউই-রা। লড়াকু ৩৭ রান করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। অধিনায়ক বিরাট কোহলির দুর্দান্ত ৪৩ রানের দৌলতে ম্যাচে জেতেন নীল জার্সিধারীরা। শুধু ব্যাট ঘুরিয়ে নয়, ম্যাচে হাত ঘুরিয়েও সফলতা পেয়েছিলেন কোহলি। অধিনায়ক উইলিয়ামসন সহ দুই কিউই ব্যাটসম্যানকে আউট করে ম্যাচের সেরা হয়েছিলেন টিম ইন্ডিয়ার নেতা।

সেদিন নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল। তেমনই সেদিন থেকেই ক্রিকেট বিশ্বে শুরু হয়েছিল কোহলি বনাম উইলিয়ামসনের এক অঘোষিত দ্বৈরথ। যা ১১ বছর পরেও ভীষণ ভাবে প্রাসঙ্গিক। এখনও যুদ্ধ চলছে সমানে সমানে। ইংল্যান্ড বিশ্বকাপে ব্যাট হাতে দলকে নির্ভরতা জুগিয়েছেন কোহলি ও উইলিয়ামসন। অধিনায়কত্বেও একে অপরকে টেক্কা দিয়েছেন তাঁরা।

মঙ্গলবার সেই ইতিহাসের পুনরাবৃত্তি হবে না ওল্ড ট্রাফোর্ডে অন্য ইতিহাস রচিত হবে, সেদিকে তাকিয়ে ক্রিকেট বিশ্ব।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, July 9, 2019, 9:50 [IST]
Other articles published on Jul 9, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+