আফগানিস্তান ম্যাচের আগে 'চ্যাম্প' পন্থের সঙ্গে আউটিংয়ে কোহলি, ছবি ভাইরাল

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বিজয় শঙ্কর চোটের কারণে ছিটকে গেলে, ওই ম্যাচেই বিশ্বকাপ ডেবিউ হতে পারে তরুণ ঋষভ পন্থের। তার আগে অনেকেই মনে করেছেন, বিশ্বকাপের মতো টাফ মঞ্চে ঋষভকে টিকে থাকতে শারীরিক ও মানসিক দিক থেকে অনেক বেশি চার্জড, ফোকাসড এবং সিরিয়াস হতে হবে। যদিও তার উল্টো নমুনাই কিন্তু নজরে এসেছে নেটিজেনদের।

আফগানিস্তান ম্য়াচের আগে চ্যাম্প পন্থের সঙ্গে আউটিংয়ে কোহলি, ছবি ভাইরাল

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের পর বেশকিছু দিনের ছুটি পাওয়া টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াতে দেখা গেছে। সিনিয়রদের ভিড়ে নিজেকে অন্তর্ভূক্ত করেছেন তরুণ ঋষভ পন্থও। গাড়িতে খোদ অধিনায়ক বিরাট কোহলির পাশে বসে ছবি তুলেছেন পন্থ। তাঁর চোখে ভয়ের লেশমাত্র নেই। শরীরী ভাষাও ইতিবাচক। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে, তার নিচে কোহলি লিখেছেন, 'সাউদম্পটন ডায়েরি উইথ দিজ চ্যাম্প'।

View this post on Instagram

Southampton diaries with this champ. 😎👍

A post shared by Virat Kohli (@virat.kohli) on

ভারতীয় অধিনায়কের এই ইনস্টাগ্রাম পোস্ট সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। কোহলি ও পন্থের ছবির নিচে সুন্দর কমেন্টসও করেছেন ভারতীয় নেটিজেনরা। ছবির মতোই মাঠেও দু-জনের যুগলবন্দি দেখতে উদগ্রীব ক্রিকেট বিশ্ব।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, June 21, 2019, 14:48 [IST]
Other articles published on Jun 21, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+