কথা দিয়ে কথা রাখলেন বিরাট। হ্যাঁ, ভারতীয় সুপার ফ্যান ৮৭ বছর বয়সী চারুলতা দেবীকে দেওয়া কথা রাখলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
এজবাস্টনে ভারত-বাংলাদেশ ম্যাচে গ্যালারিতে বসে কোহলি-রোহিতদের সমর্থনে পতাকা নেড়ে গলা ফাটিয়েছিলেন ৮৭ বছর বয়সী ক্রিকেটফ্যান চারুলতা প্যাটেল। এই বয়সেও ক্রিকেট ও ভারতীয় দলের প্রতি তাঁর ভালোবাসা দেখে মুগ্ধ হয়েছিলেন বিরাট-রোহিতরা।
Loved interviewing this 87 year old lady Charulata Patel who travelled all the way from London to watch the match, couldn’t help but go awwwwww!!!!❤️❤️❤️❤️❤️ says maine unhe hug kiya, kiss kiya and Virat has promised her tickets for the rest of the tournament!! #CWC19 #INDvBAN pic.twitter.com/HO0fBMOoqg
— Karishma Singh (@karishmasingh22) July 2, 2019
বাংলাদেশ ম্যাচ জিতে বিশ্বকাপ সেমিফাইনালের টিকিট পাকা করেই চারুলতা দেবীর কাছে নকআউটের জন্য আর্শীবাদ চেয়ে নিতে গিয়েছিলেন অধিনায়ক ও সহঅধিনায়ক। সেখানেই চলতি বিশ্বকাপে ভারতের বাকি ম্যাচগুলি চারুলতাদেবীকে গ্যালারিতে বসে চাক্ষুষ করার সুযোগ করা দেওয়ার কথা দিয়েছিলেন ভিকে।
Hello Charulata ji. #TeamIndia captain @imVkohli promised her tickets and our superfan is here with us is in Leeds.😊 #CWC19 pic.twitter.com/lKqbVllLjc
— BCCI (@BCCI) July 6, 2019
শ্রীলঙ্কা ম্যাচে সেই সুযোগ করে দিয়ে চারুলতা দেবীকে দেওয়া কথা রাখলেন কাপ্তান। এদিন লিডসের হেডিংলেতে গ্যালারিতে বসে বিরাটদের লিগ পর্বের শেষ ম্যাচে চোখ রেখেছেন চারুলতাদেবী।
চারুলতাদেবীকে লেখা এক চিঠিতে বিরাট লিখেছেন, 'ক্রিকেট ও ভারতীয় দলের প্রতি আপনার ভালোবাসা দেখে আমি ও আমার দল মুগ্ধ। এভাবেই ভারতের প্রতি ম্যাচে আপনাকে গ্যালারিতে দেখতে চাই। আপনার জন্য ছোট্ট উপহার। অনেক ভালোবাসা রইল। '
BCCI: Hello Charulata ji. #TeamIndia captain Virat Kohli promised her tickets and our superfan is here with us is in Leeds.😊 #CWC19(Pictures courtesy- BCCI) pic.twitter.com/8f1N7gqkV2
— ANI (@ANI) July 6, 2019
Also would like to thank all our fans for all the love & support & especially Charulata Patel ji. She's 87 and probably one of the most passionate & dedicated fans I've ever seen. Age is just a number, passion takes you leaps & bounds. With her blessings, on to the next one. 🙏🏼😇 pic.twitter.com/XHII8zw1F2
— Virat Kohli (@imVkohli) July 2, 2019