বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে নেই কোহলি, সীমিত ওভার থেকে টেস্টে কেমন দল হল দেখে নিন

இடமாற்றம் செய்யப்பட்ட சென்னை போட்டிகள் நடைபெறும் இடங்கள் தேர்வு

নভেম্বরে ঘরের মাঠে মিশন বাংলাদেশ। প্রতিবেশী বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলবে ভারত। দুই সিরিজের জন্য দল ঘোষণা করলেন নির্বাচকরা।

টি-টোয়েন্টিতে নেই বিরাট কোহলি

টি-টোয়েন্টিতে নেই বিরাট কোহলি

ভারতীয় ক্রিকেটমহলে গুঞ্জন চলছিলই। গুঞ্জন সত্যি করে এদিন কোহলিকে বিশ্রাম দিলেন নির্বাচকরা। ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপের পর থেকে টানা ক্রিকেটের মধ্যে রয়েছেন বিরাট কোহলি। সেকারণে তাঁকে সাময়িক বিশ্রাম দেওয়া হল। বিরাটের পরিবর্তে বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। এর আগে কোহলির অনুপস্থিতিতে এশিয়া কাপে দলকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন রোহিত। সেই সঙ্গে সীমিত ওভারের অধিনায়ক হিসেবে আইপিএলে সাফল্য রয়েছে হিটম্যানের। টুর্নামেন্টে রোহিতের নেতৃত্বে চারবার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

সীমিত ওভারে দলে ঢুকলেন কারা

সীমিত ওভারে দলে ঢুকলেন কারা

প্রতিপক্ষ বাংলাদেশের বিরুদ্ধে ভবিষ্যতের তারকাদের দেখে নিতে চান নির্বাচকরা। সেকারণে পনেরো সদস্যে দলে সুযোগ পেলেন সঞ্জু স্যামসন। সেই সঙ্গে দলে সুযোগ পেয়েছেন শিবম দুবে।

নেই ধোনি

নেই ধোনি

এবারও ঘরের মাঠে সীমিত ওভারের সিরিজে নেই ধোনি। মনে করা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মতো এবারও বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মাহি।

একনজরে ভারতের টি-টোয়েন্টির দল

একনজরে ভারতের টি-টোয়েন্টির দল

রোহিত শর্মা(অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সঞ্জু স্যামসন, শ্রেয়স আইয়ার, মনীশ পান্ডে, ঋষভ পন্থ(উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, ক্রুণাল পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, রাহুল চাহার,দীপক চাহার, শিবম দুবে, শার্দুল ঠাকুর, খলিল আহমেদ

একনজরে ভারতের টেস্ট দল

একনজরে ভারতের টেস্ট দল

বিরাট কোহলি(অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা(উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা, শুভমন গিল, ঋষভ পন্থ।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, October 24, 2019, 17:11 [IST]
Other articles published on Oct 24, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+