পাকিস্তানের বিরুদ্ধে বল করার সময় পায়ে চোট পেয়ে যখন মাঠের বাইরে বেরিয়ে যাচ্ছেন ভুবনেশ্বর কুমার, তখন ভারতীয় ক্রিকেট ফ্যানরা দীর্ঘশ্বাস ফেলেছিলেন। ভুবির ওভার শেষ করার জন্য টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি যাঁর হাতে বল তুলে দিয়েছিলেন, সেই বিজয় শঙ্কর বিশ্বকাপের প্রথম ম্যাচেই কামাল করে দেখান। প্রথম বলেই ওপেনার ইমাম উল হকের উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে ধাক্কা দেন ওই নবাগত অল-রাউন্ডার।
এমনটা হবে হয়তো ভাবতেই পারেননি অধিনায়ক বিরাট। তাই বিজয় শঙ্করের কেরামতিতে হতচকিত হয়ে যান টিম ইন্ডিয়ার অধিনায়ক। সেই সময় বিজয়কে জড়িয়ে ধরে তিনি যে প্রতিক্রিয়া দেন, তা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে চর্চিত বিষয়। সেই ছবি দেখে মনে হচ্ছে যেন ভীষণই অবাক হয়েছেন বিরাট। হাস্য-রসাত্মক মুখে যেন কাউকে তিনি বলতে চাইছেন, বিজয় এমনটা করে দেখালো!
When you send 20 rupees from Google pay and get 50 cashback. #INDvPAK pic.twitter.com/PzEoPCV85f
— Sagar (@sagarcasm) June 16, 2019
Ye bolta hai mera biopic 3D mai banao pic.twitter.com/mdM32Q2kM8
— Silly Point (@FarziCricketer) June 16, 2019
ভারতীয় অধিনায়কের এই এক্সপ্রেশন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। টুইটারে কেউ লিখেছেন, 'গুগল পে-তে ২০ টাকা পাঠিয়ে ৫০ টাকা ফেরত পেলে যেমন প্রতিক্রিয়া হয়।' বিরাটের ছবির নিচে কেউ লিখেছেন, 'ইয়ে বলতা হ্যায় মেরা বায়োপিক থ্রি-ডি মে বানাও!' কেউ আবার হেরাফেরি সিনেমায় বাবু ভাইয়ের চরিত্রে অভিনয় করা পরেশ রাওয়ালের ছবি পোস্ট করে মজার কমেন্টস পোস্ট করেছেন।
Every Indian to Vijay Shankar RN:-#IndiaVsPakistan #INDvsPAK pic.twitter.com/RwFr2hnG2H
— Samit Mansuri (@Sam_casm) June 16, 2019
পাকিস্তানি বোলার ইমাম উল হকের উইকেট পেয়ে তিনি যেন ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিলেন। জানিয়েছেন খোদ বিজয় শঙ্কর। বলেছেন, এই উইকেটটা তাঁর জীবনের সেরা পাওনা।