ওল্ড ট্রাফোর্ডের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হেরে ২০১৯ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে টিম ইন্ডিয়া। ভারতীয় ক্রিকেট দলের এই পরিণতিতে ব্যথিত হয়েছেন দেশের প্রতিটি নাগরিক। কষ্ট পেয়েছেন সেলেব্রিটিরাও।
কঠিন সময়ে ভারতীয় ক্রিকেট দলের পাশে দাঁড়াতে কোনও কার্পণ্য করেননি অভিনেতা আমির খান থেকে বরুণ ধাওয়ান, অর্জুন রামপাল থেকে বিপাশা বসু। বিরাট কোহলি ও তাঁর দলের লড়াইকে কুর্নিশ জানিয়েছেন তাঁরা।
ভারত বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর সুপারস্টার আমির খান টুইটারে লিখেছেন, বিরাটের কঠিন ভাগ্য। দিনটা ভারতের ছিল না বলেও মনে করেন আমির। তাঁর চোখে লিগ তালিকার এক নম্বর স্থানে থেকে সেমিফাইনালে পৌঁছেই ভারত বিশ্বকাপ জিতে গেছে বলে দাবি বলিউড তারকার। বৃষ্টি না হলে খেলার ফল অন্যরকম হতে পারত বলেও আশা প্রকাশ করেছেন আমির। বলেছেন, টুর্নামেন্ট জুড়ে ভালো খেলেছে ভারতীয় ক্রিকেট দল। বিরাটদের জন্য দেশ গর্বিত বলেও জানিয়েছেন আমির।
.@imVkohli @BCCI #TeamIndia pic.twitter.com/a9mCqYKSGo
— Aamir Khan (@aamir_khan) July 10, 2019
বিশ্বকাপের সেমিফাইনালে হেরে যাওয়া ভারতীয় দলের পাশে দাঁড়িয়ে বিরাট কোহলিদের ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা অর্জুন রামপাল।
Loved supporting our #teamindia you guys played awesome cricket. Just not our day today. I can’t imagine how distraught you guys must be feeling. Thank you for all the wonderful matches you played. Gave us so much to cheer. Love my team. #TeamIndia
— arjun rampal (@rampalarjun) July 10, 2019
টিম ইন্ডিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অভিনেতা বরুণ ধাওয়ান।
Respect and thank you team india for giving us everything. #NZvsIND
— Varun Dhawan (@Varun_dvn) July 10, 2019
অভিনেত্রী বিপাশা বসু বলেছেন, ভারতীয় ক্রিকেট দল দেশের গর্ব। আগামী দিনের জন্য বিরাট কোহলিদের শুভেচ্ছাও জানিয়েছেন বিপাশা।
#teamindia all the best for the future challenges. We are proud of you. Today was just #onebadday ! @msdhoni you and @imjadeja were so good🙏 #CricketWorldCup2019
— Bipasha Basu (@bipsluvurself) July 10, 2019