'দাদার সাম্রাজ্যই এগিয়ে নিয়ে চলেছেন', গোলাপি টেস্ট জয়ের পর বললেন বিরাট

দেশের প্রথম গোলাপি বলের টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে এক ইনিংস ও ৪৬ রানে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। পরপর চারটি টেস্ট ইনিংসে জেতা বিশ্বে একমাত্র দল এখন ভারত। টানা সাতটি টেস্ট ম্যাত জিতেও অনন্য নজির গড়েছে বিরাট কোহলি নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। ধীরে ধীরে ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে তারা। যদিও এই সাফল্য একদিনে আসেনি বলেই জানালেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

দাদার সাম্রাজ্য এগিয়ে নিয়ে যাচ্ছেন বিরাট

দাদার সাম্রাজ্য এগিয়ে নিয়ে যাচ্ছেন বিরাট

ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করে ভারতীয় ক্রিকেট দল। এরপর দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করে বিশ্ব ক্রিকেটে ত্রাস হয়ে উঠেছে টিম ইন্ডিয়া। এই সাফল্যের পিছনে দীর্ঘদিনের পরিশ্রম রয়েছে বলে জানালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দাদার শহর কলকাতায় ঐতিহাসিক গোলাপি বলের টেস্ট জিতে তিনি বললেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ই প্রথম শিখিয়েছেন কীভাবে সোজা হয়ে দাঁড়িয়ে প্রতিপক্ষের চোখে চোখ রেখে প্রত্যুত্তর দিতে হয়। তিনি ও তাঁর দল বিসিসিআই সভাপতির হাতে গড়া সেই সাম্রাজ্য এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে জানালেন বিরাট।

গত ৩-৪ বছরের কঠন পরিশ্রম

গত ৩-৪ বছরের কঠন পরিশ্রম

২০১৪ সালে মহেন্দ্র সিং ধোনির হাত থেকে টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়কত্ব নেন বিরাট কোহলি। সেখান থেকে এতদূর পর্যন্ত ভারতীয় দলের যাত্রা বেশ কঠিন ছিল বলেই জানিয়েছেন অধিনায়ক বিরাট। বলেছেন, মধ্যবর্তী সময়ে কঠোর পরিশ্রমের ফল এখন তাঁরা পাচ্ছেন।

যে কোনও পিচে ভয়ঙ্কর ভারতীয় পেসাররা

যে কোনও পিচে ভয়ঙ্কর ভারতীয় পেসাররা

ইডেন গার্ডেন্সে দেশের প্রথম দিন-রাতের টেস্টে দুই ইনিংস মিলিয়ে মোট ১৯টি উইকেট (একজন অবসৃত) পড়ে বাংলাদেশের। ১৯টি উইকেটই নেন ভারতীয় পেসাররা। তাঁদের এই পারফরম্যান্সে উচ্ছ্বসিত অধিনায়ক বিরাট কোহলির দাবি, বিশ্বের যে কোনও স্থানে এবং যে কোনও পিচে কেরামতি দেখাতে পারেন তাঁর দলের ফাস্ট বোলাররা। সফলতা পেতে যে আত্মবিশ্বাস ও জয়ের ক্ষিদে প্রয়োজন, তা এখন ভারতীয় বোলারদের অন্যতম শক্তি বলে জানালেন বিরাট কোহলি।

যে কোনও পিচে ভয়ঙ্কর ভারতীয় পেসাররা

যে কোনও পিচে ভয়ঙ্কর ভারতীয় পেসাররা

ইডেন গার্ডেন্সে দেশের প্রথম দিন-রাতের টেস্টে দুই ইনিংস মিলিয়ে মোট ১৯টি উইকেট (একজন অবসৃত) পড়ে বাংলাদেশের। ১৯টি উইকেটই নেন ভারতীয় পেসাররা। তাঁদের এই পারফরম্যান্সে উচ্ছ্বসিত অধিনায়ক বিরাট কোহলির দাবি, বিশ্বের যে কোনও স্থানে এবং যে কোনও পিচে কেরামতি দেখাতে পারেন তাঁর দলের ফাস্ট বোলাররা। সফলতা পেতে যে আত্মবিশ্বাস ও জয়ের ক্ষিদে প্রয়োজন, তা এখন ভারতীয় বোলারদের অন্যতম শক্তি বলে জানালেন বিরাট কোহলি।

স্বপ্নের ইডেন

স্বপ্নের ইডেন

ইডেন গার্ডেন্সে দর্শকদের ব্যাপক জনসমর্থন পেয়ে তিনি মুগ্ধ বলে জানালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। জানালেন, টেস্টের জন্য দেশে স্থায়ী মাঠ বাছা হলে তাতে সবার আগে কলকাতার নাম থাকা উচিত।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, November 24, 2019, 18:00 [IST]
Other articles published on Nov 24, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+