বিশ্বকাপে যাওয়ার আগে কী বললেন বিরাট কোহলি, জেনে নিন

ইংল্যান্ড বিশ্বকাপই তাঁর কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং হতে চলেছে বলে জানালেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। যদিও তিনি ও তাঁর দল সম্পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই এই টুর্নামেন্টে নামবেন বলেই দাবি কোহলির।

৩০ মে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। তাতে অংশ নিতে কাল অর্থাৎ বুধবার ভোরের ফ্লাইটে ইংল্যান্ড উড়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। তার আগে এক সাংবাদিক সম্মেলনে অধিনায়ক বিরাট কোহলি যা জানালেন।

সবচেয়ে কঠিন বিশ্বকাপ

সবচেয়ে কঠিন বিশ্বকাপ

এর আগে ২০১১ ও ২০১৫ সালের বিশ্বকাপ খেলেছেন বিরাট কোহলি। কিন্তু ওই দুই টুর্নামেন্টের থেকে এবারের বিশ্বকাপ কঠিন হতে চলেছে বলেই মনে করেন ভারতের অধিনায়ক। রাউন্ড রবিন লিগ ফর্ম্যাটে যে কোন দল অন্য যে কোনো দলকে হারিয়ে দিতে পারে বলেই মনে করেন বিরাট। প্রতিযোগীতায় অংশগ্রহণকারী কোনো দলকেই ছোট দল মনে করছেন না ভারতের অধিনায়ক।

দল নির্বাচন

দল নির্বাচন

ভারতের বিশ্বকাপগামী দল নির্বাচন নিয়ে খুশি অধিনায়ক বিরাট কোহলি। ভারতের ইংল্যান্ডগামী দলের প্রতি খেলোয়াড় ফিট এবং তাঁরা প্রত্যেকেই সেরা ফর্মে আছেন বলেও দাবি করেছেন বিরাট। বিশ্বকাপে ভাল ক্রিকেট খেলাই তাঁর ও তাঁর দলের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন কোহলি। গত তিন বছরে ধারাবাহিক ভাবে ভাল প্রদর্শনের জেরেই ভারতীয় দল অন্যতম ফেভারিট হিসেবে বিশ্বকাপ খেলতে যাচ্ছে বলে দাবি অধিনায়কের।

চাপ সামলানো

চাপ সামলানো

বিশ্বকাপের মতো আন্তর্জাতিক মঞ্চে চাপ সামলানো অন্যতম বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিরাট কোহলি। তাঁর বক্তব্য, এবারের বিশ্বকাপে গ্রুপ লিগে ভারতকে চারটে কঠিন ম্যাচের সম্মুখীন হতে হবে। সেখানে প্রতিপক্ষকে নিজেদের সামান্যতম ভুলের অবকাশও দেওয়া যাবে না বলেই মনে করেন বিরাট কোহলি। ম্যাচে যেকোনো কঠিন পরিস্থিতি দলের প্রত্যেক খেলোয়াড়কে একজোট হয়ে ঠাণ্ডা মাথায় সামলাতে হবে বলেই দাবি ভারত অধিনায়কের।

কেদার যাদবের চোট

কেদার যাদবের চোট

অল-রাউন্ডার কেদার যাদবকে নিয়ে খুব বেশি চিন্তিত নন ভারতের বিশ্বকাপগামী ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। কেদার জলদি সুস্থ হয়ে উঠবেন বলে মনে করেন মিস্টার রাফ অ্যান্ড টাফ। আর তা না হলে কেদারের শূণ্যস্থান পূরণের জন্য দলে অপশন রয়েছে বলেই দাবি বিরাট কোহলির। ভারতের দুই রিস্ট স্পিনার কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহালকে বিশ্বকাপের দুই সেরা অস্ত্র বলে আখ্যা দিয়েছেন ভারতের অধিনায়ক।

পরিবেশ বোঝা প্রয়োজন

পরিবেশ বোঝা প্রয়োজন

বিদেশে বিশ্বকাপের মতো টুর্নামেন্ট খেলতে গেলে আগে সেখানকার পরিবেশের সঙ্গে নিজেদের ধাতস্ত করা ভীষণভাবে প্রয়োজন। আর সে জন্যই আট দিন বাকি থাকতে ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডে পৌঁছচ্ছে বলে জানিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি।

দিন-রাতের ম্যাচ

দিন-রাতের ম্যাচ

ইংল্যান্ডের মাঠ ও পরিবেশে দিন-রাতের ম্যাচ খেলতে টিম ইন্ডিয়ার কোনো অসুবিধা হবে না বলেই দাবি করেছেন অধিনায়ক বিরাট কোহলি। যে কোনো অবস্থাতেই তিনি ও তাঁর দল ভালো ক্রিকেট খেলতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন ভারতের অধিনায়ক।

পাকিস্তানকে নিয়ে পরিকল্পনা

পাকিস্তানকে নিয়ে পরিকল্পনা

পাকিস্তানকে নিয়ে ভারতীয় ক্রিকেট দলের কোনো আলাদা পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন বিরাট কোহলি। বলেছেন, টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই তাঁদের কাছে গুরুত্বপূর্ণ। প্রতিটি ম্যাচই তাঁরা জিততে চান বলেও জানিয়েছেন ভারতের অধিনায়ক।

অনুপ্রেরণা

অনুপ্রেরণা

ভারতীয় সেনার কাছে বিশ্বকাপে লড়াই করার অনুপ্রেরণা নিতে চান টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট। বিশ্বকাপ জিতলে তিনি তা সেনাকে উৎসর্গ করবেন বলে আভাস দিয়েছেন বিরাট।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, May 21, 2019, 17:19 [IST]
Other articles published on May 21, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+