অস্ট্রেলিয়া সফর ২০১৮-১৯: রান করেও নেই নিস্তার, বেনজির পোশাক-বিতর্কে ভারত অধিনায়ক

সিডনিতে বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে ভারতের একমাত্র গা ঘামানো ম্যাচের প্রথম দিনটি। দ্বিতীয় দিন টসে হারেন বিরাট কোহলি। ব্যাট করতে নেমে অবশ্য বেশ ভাল পারফর্ম করেন ভারতীয় ব্যাটসম্যানরা। টি২০ ক্রিকেট থেকে মসৃণভাবে লালল বলের ক্রিকেটে নিজের ব্যাটিং বদলে নেন বিরাট কোহলিও।

৬৯ বলের ৬৬ রানের পৃথ্বীর ধুন্ধুমার 'শো'-এর পর পুজারার সঙ্গে ক্রিজে যোগ দিয়েছিলেন বিরাট। তারপর ৮৭ বল খেলে তিনি ঝকঝকে ৬৪ রানের ইনিংস খেলেন। কিন্তু এরপরেও সমর্থকদের মন পাননি ভারতচ অধিনায়ক। বরং তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়।

এই সমালোচনা অবশ্য তাঁর ব্যাটিং বা নেতৃত্ব নিয়ে নয়, সমালোচনা হয় বিরাটের পোশাক নিয়ে। ঘটনাটি হল এদিন সকালে এসসিজিতে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের অধিনায়ক হোয়াইটম্যানের সঙ্গে টস করতে শর্টস পরেই চলে আসেন বিরাট।

হোয়াইটম্যান ও টসের সময় উপস্থিত বাকিরা অবশ্য পুরোদস্তুর ফর্ম্যাল পোশাকেই ছিলেন। তাঁদের পাশে বিরাট ক্যাসুয়াল আউটফিটে আসা নিয়েই সমালোচনায় মুখর হয়েছে সোশ্যাল মিডিয়ার একাংশ।

তাঁদের মতে এভাবে প্রতিপক্ষকে অশ্রদ্ধা করেছেন বিরাট। কেউ কেউ আরও এগিয়ে জানিয়েছেন ক্রিকেট খেলাটিকেই অপমান করেছেন ভারত অধিনায়ক। কেউ কেউ বলেছেন, বিরাট এই যুগের সেরা ব্যাট্যান হতে পারেন, কিন্তু তাই বলে ক্রিকেটকে এভাবে অসম্মান করার অধিকার তাঁর নেই।

একজন আবার টেনে এনেছেন এশিয়া কাপে পাকিস্তানি ব্য়াটসম্যান ফখর জামনের প্রসঙ্গ। পুরস্কার বিতরনের সময় তিনি ঠিকমতো টুপি না পরাতেই তাঁর সমালোচনা করেছিলেন ধারভাষ্যকার হিসাবে উপস্থিত থাকা সুনীল গাভাস্কার।

ক্রিকেট খেলা বরাবরই 'জেন্টলম্যাস গেম' হিসাবে পরিচিত। এর আগে এই অস্ট্রেলিয়ার মাটিতেই যখন কেরি প্যাকার প্রথম রঙিন পোশাকে ওয়ানডে ত্রিকেট সিরিজ চালু করেছিলেন, তখন প্রথমে সেই ক্রিকেটকে 'পাজামা ক্রিকেট' বলে ব্যঙ্গ করা হয়েছিল। কিন্তু ক্রিকেট মাঠে এর আগে পোশাক বিতর্কে কোনও ত্রিকেটারের জড়িয়ে পড়া নজির বিহীন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, November 29, 2018, 22:37 [IST]
Other articles published on Nov 29, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+