স্লেজিং নিয়ে বিবৃতি, বীরেন্দ্র সেহওয়াগ পিছু হটেছিলেন বলে দাবি শোয়েব আখতারের

স্লেজিং নিয়ে দেওয়া পূর্ববর্তী বিবৃতি থেকে ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ পিছু হটেছিলেন বলে দাবি করেছেন পাকিস্তানি লেজেন্ড শোয়েব আখতার। ব্যক্তিগত স্তরে বীরু তাঁর খুব ভালো বন্ধু বলেও দাবি করেছেন রাউলপিণ্ডি এক্সপ্রেস। ঠিক কী বলেছেন শোয়েব আখতার।

শোয়েবের স্লেজিং

শোয়েবের স্লেজিং

বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে কথোপকথনে বীরেন্দ্র সেহওয়াগ ভারত বনাম পাকিস্তানের এক টেস্ট ম্যাচের কথা উল্লেখ করেছিলেন। মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের সঙ্গে ক্রিজে ব্যাট করছিলেন বীরু। ২০০ রানের থেকে কিছুটা দূরে ছিলেন সেহওয়াগ। আউট করতে না পেরে হতাশ শোয়েব আখতার তাঁকে স্লেজ করেছিলেন বলে জানিয়েছেন বীরু। পরপর বাউন্সার দিয়ে যাচ্ছিলেন শোয়েব। পাক বোলার এগিয়ে এসে তাঁকে হুক মারতে বলেছিলেন বলে জানিয়েছিলেন বীরেন্দ্র সেহওয়াগ।

সেহওয়াগের জবাব

সেহওয়াগের জবাব

পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতারের স্লেজিং-র জবাব মুখেই দিয়েছিলেন বীরেন্দ্র সেহওয়াগ। নন-স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে থাকা সচিন তেন্ডুলকর তাঁকে ছক্কা হাঁকাবেন বলে শোয়েবকে জানিয়েছিলেন বীরু। পরের ওভারে মাস্টার ব্লাস্টার, শোয়েবের বাউন্সার হুক করে মাঠের বাইরে পাঠিয়েছিলেন বলে জানিয়েছিলেন সেহওয়াগ।

সেহওয়াগকে প্রশ্ন করেছিলেন শোয়েব

সেহওয়াগকে প্রশ্ন করেছিলেন শোয়েব

বীরেন্দ্র সেহওয়াগের এই কথা শোয়েব আখতারের কান পর্যন্ত পৌঁছেছিল। ২০১১-র বিশ্বকাপ চলাকালীন তিনি বীরুকে ধরেছিলেন বলে জানিয়েছেন শোয়েব। তিনি টিভি-তে স্লেজিং নিয়ে কোনও মন্তব্য করেছেন কিনা, তা তিনি সেহওয়াগের কাছে জানতে চেয়েছিলেন বলেও দাবি শোয়েবের। বীরু তাঁর পূর্ববর্তী মন্তব্যের কথা অস্বীকার করেছিলেন বলে দাবি রাউলপিণ্ডি এক্সপ্রেসের। ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর ওই কথোপকথনের সাক্ষী বলে জানিয়েছেন আখতার।

আমি তোমায় ছাড়বো না

আমি তোমায় ছাড়বো না

সেই সময় তিনি নাকি বীরেন্দ্র সেহওয়াগকে হুমকিও দিয়েছিলেন বলে দাবি শোয়েব আখতারের। পাক লেজেন্ড নাকি বলেছিলেন, স্লেজিং প্রসঙ্গে করা মন্তব্য সত্যি না হলে ঠিক আছে। সেহওয়াগ সত্যিই সে কথা বলে থাকলে তাঁকে তিনি ছাড়বেন না বলে নাকি জানিয়েছিলেন শোয়েব।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, May 12, 2020, 12:01 [IST]
Other articles published on May 12, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+